
রাজশাহীর গ্রামে গ্রামে ঘুরে আম কিনে বিক্রি করতেন মুন্তাজ আলী। সেই ঐতিহ্যগত ব্যবসাকেই আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করে ছেলে মুরাদ পারভেজ তৈরি করেছেন একটি সফল ই-কমার্স উদ্যোগ। ঝুড়িতে আম নিয়ে হাটে না গিয়ে তিনি ফেসবুক ও অনলাইন প্ল্যাটফর্মে অর্ডার নিয়ে সারা দেশে খাঁটি আম, খেজুরের গুড় ও লিচু পৌঁছে দিচ্ছেন।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে খাদ্য প্রযুক্তি ও পুষ্টিবিজ্ঞানে স্নাতক এবং খাদ্য নিরাপত্তা ও জনস্বাস্থ্য পুষ্টিতে স্নাতকোত্তর করা মুরাদ ২০২০ সালে ‘ম্যাংগো লাভার’ নামে তাঁর ই-কমার্স প্ল্যাটফর্ম চালু করেন। লক্ষ্য একটাই—ভেজালমুক্ত ও পুষ্টিকর খাদ্য মানুষের হাতে পৌঁছে দেওয়া।
শুরুর দিকে এ সিদ্ধান্তকে অনেকেই তাচ্ছিল্য করেছিলেন। ‘বাপে আম বেচত, ব্যাটাও তাই করছে’—এমন মন্তব্যও শুনতে হয়েছে। কিন্তু বাজার ও ভোক্তার চাহিদা বুঝেছিলেন মুরাদ। প্রথম বছরেই আম বিক্রিতে ভালো সাড়া পেয়ে তিনি শীত মৌসুমে যুক্ত করেন রাজশাহীর খাঁটি খেজুরের গুড়।
বর্তমানে তাঁর প্ল্যাটফর্ম থেকে প্রতিদিন প্রায় ১ হাজার ৩০০ ক্রেতার কাছে ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার কেজি গুড় পাঠানো হচ্ছে। এই বিশাল সরবরাহের পেছনে রয়েছে পবা উপজেলার বজরাপুর ও কাঠালবাড়ি এবং দুর্গাপুর উপজেলার আমগাছি গ্রামের ১০৬ জন গাছি। মুরাদের নির্দেশনায় তাঁরা কেবল রস জ্বালিয়ে প্রাকৃতিক উপায়ে গুড় তৈরি করেন—কোনো রাসায়নিক বা চিনি ব্যবহার করা হয় না।
পড়াশোনা করেছি পুষ্টিবিজ্ঞানে। আমার নীতিই হলো পুষ্টিকর খাবার খাওয়াব। মুরাদ পারভেজ উদ্যোক্তা, ম্যাংগো লাভার
এই উদ্যোগ শুধু ভোক্তাদের নয়, বদলে দিয়েছে গ্রামের অর্থনীতিও। মুরাদের প্রতিষ্ঠানে বর্তমানে ৩৫ জনের স্থায়ী চাকরি হয়েছে। আর প্রায় ৬ হাজার খেজুরগাছ থেকে রস সংগ্রহ ও গুড় তৈরির মাধ্যমে আরও ৮০ জনের বেশি গাছি নিয়মিত আয় করছেন। আগে যে খেজুরগাছ কেটে ফেলা হতো, এখন তা হয়ে উঠেছে আয়ের গুরুত্বপূর্ণ উৎস।
ম্যাংগো লাভার বর্তমানে নালি গুড় বিক্রি করছে কেজিপ্রতি ৩৯০ টাকা, আর বীজ (চকলেট) ও পাটালি গুড় ৪৯০ টাকা দরে। দাম তুলনামূলক বেশি হলেও খাঁটি পণ্যের নিশ্চয়তার কারণে ক্রেতারা নির্ভর করছেন এই ব্র্যান্ডের ওপর।
উদ্যোক্তা মুরাদ পারভেজ বলেন, ‘আমার গ্রামে আমিই একমাত্র ব্যক্তি যে, পাবলিক ইউনিভার্সিটিতে পড়েছি। শুরুতে যখন আম, লিচুর অর্ডার নিলাম, তখন সবাই বলত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এসে আমের ব্যবসা শুরু করলে? লেখাপড়া করে কী লাভ হলো? কিন্তু আমি পড়াশোনা করেছি পুষ্টিবিজ্ঞানে। আমার নীতিই হলো পুষ্টিকর খাবার খাওয়াব। এটাই করে আসছি। তাই সাড়া পেয়েছি।’
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় উপপরিচালক ইব্রাহিম হোসেন বলেন, ‘ই-কমার্সে ভেজাল গুড় নিয়ে অনেক অভিযোগ পাই। তবে মুরাদের সরবরাহকারীদের আমরা সরেজমিনে পরিদর্শন করেছি। তাঁরা খাঁটি গুড়ই তৈরি করেন। সততা ও স্বচ্ছতার কারণেই মুরাদ দ্রুত সফল হয়েছেন।’

তেলের দাম বাড়ার পেছনে প্রধান কারণ হলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়া। বিশ্বের মোট জ্বালানি তেলের ২০ শতাংশেরও বেশি এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। তেহরানের পক্ষ থেকে জাহাজ চলাচলে সতর্কবার্তা দেওয়ার পর অধিকাংশ বড় তেল কোম্পানি, ট্যাংকার মালিক এবং ট্রেডিং হাউজ এই রুট দিয়ে
১০ ঘণ্টা আগে
জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অন্তত ১৫০টি বিশালাকার ট্যাংকার এখন হরমুজ প্রণালির বাইরে খোলা সমুদ্রে নোঙর ফেলে অবস্থান করছে। এর মধ্যে অপরিশোধিত তেল এবং এলএনজি বাহী জাহাজের সংখ্যাই বেশি। এ ছাড়া প্রণালির অপর প্রান্তেও কয়েক ডজন জাহাজ স্থির
১৪ ঘণ্টা আগে
তেলসমৃদ্ধ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিশ্ববাজারে তেলের দামে এ ঘটনার বড় ধরনের প্রভাবের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, আগামীকাল সোমবার সপ্তাহের প্রথম দিন বিশ্ববাজারে লেনদেন শুরু হতেই তেলের দাম ৯ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।
১৪ ঘণ্টা আগে
রাজশাহী বিভাগ সমিতি ঢাকার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বাদ আসর রাজধানীর বিআইএম হলরুমে আনন্দঘন পরিবেশে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত রাজশাহী বিভাগের আট জেলার বিভিন্ন শ্রেণি-পেশার দেড় শতাধিক মানুষ অংশ নেন।
১৫ ঘণ্টা আগে