আলিবাবার শেয়ার বিক্রির পরিকল্পনা বাদ দিলেন কোম্পানির সহ–প্রতিষ্ঠাতা জ্যাক মা। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দাম কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নেন। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।
গত বৃহস্পতিবার প্রকাশিত দুটি নথিতে দেখা যায়, ৮৭ কোটি ১০ লাখ মূল্যের ১ কোটি শেয়ার বিক্রির চেষ্টা করছে মা।
আলিবাবার চিফ পিপল অফিসার জেন জিয়াং ফাং গত বুধবার এক পোস্টে বলেছেন, প্রত্যাশার চেয়ে শেয়ারের দাম কমায় ‘একটি শেয়ারও’ বিক্রি করেনি জ্যাক মা।
নথির হিসাবে, জিসি প্রোপার্টিজ ও জিএসপি ইনভেস্টমেন্ট কোম্পানির মাধ্যমে শেয়ারগুলো বিক্রি করার পরিকল্পনা ছিল। মা ও তার জনহিতকর ফাউন্ডেশনের সঙ্গে এই দুটি স্বাধীন কোম্পানির সম্পর্ক রয়েছে।
তৃতীয় ত্রৈমাসিক (জুলাই–সেপ্টেম্বর) আলিবাবার আর্থিক প্রতিবেদন প্রকাশের দিন এই শেয়ার বিক্রির তথ্য জানা যায়।
চীনে চিপ রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের কারণে এই বাজারে অনিশ্চয়তা সৃষ্টি হয়। এরপর ক্লাউড কম্পিউটিংয়ের জন্য এআরএম চিপ তৈরির পরিকল্পনা আংশিকভাবে বাদ দেওয়ার ঘোষণা দেয় কোম্পানিটি।
বৃহস্পতিবার নিউইয়র্কে আলিবাবার শেয়ারের দাম ৯ শতাংশ কমেছে ও হংকংয়ে কমেছে ১০ শতাংশ। এর ফলে কোম্পানির বাজার মূল্য প্রায় ২ হাজার কোটি কমে যায়। এই বছরে আলিবাবার প্রায় ১০ শতাংশ শেয়ার কমেছে।
জিয়াং বলেছে, দাম কমে যাওয়া ও শেয়ার বিক্রির খবর একই সঙ্গে প্রকাশ পাওয়ার ঘটনাটি কাকতালীয়।
এই শেয়ার বিক্রির খবরে ফলে গুজব ছড়ায় যে, আলিবাবার ওপর মা আস্থা হারিয়েছে। তবে এই ধারণা একেবারে নাকচ করে জিয়াং বলেন, এটি অনেক দিনের পরিকল্পনা। চীনের ভেতরে–বাইরে বিভিন্ন কৃষি প্রযুক্তি ও কল্যাণমূলক কাজে বিনিয়োগ করতে মা এই পরিকল্পনা করেছেন।
তিনি আরও বলেন, আলিবাবার প্রকৃত মূল্যের তুলনায় বর্তমানে কোম্পানিটির শেয়ার উল্লেখযোগ্যভাবে কম এবং জ্যাক মা শেয়ারগুলো এখন বিক্রি করবেন না।
গত শুক্রবার সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে আলিবাবা বলেছে, এ ব্যাপারে জ্যাক মা অনেক ‘ইতিবাচক’ মনোভাব দেখিয়েছেন।
আলিবাবা বর্তমানে একটি বড় পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে। এই পুনর্গঠনের পরিকল্পনা মার্চ মাসে ঘোষণা করা হয়েছিল। কোম্পানিটি মূলত ছয়টি পৃথক ইউনিটের বিভক্ত হওয়ার কথা ছিল। প্রতিটি ইউনিটের নিজস্ব প্রধান নির্বাহী ও পরিচালনা পর্ষদ থাকবে বলে পরিকল্পনা করা হয়।
কিন্তু গত সপ্তাহে আলিবাবা ঘোষণা করেছে, কোম্পানিটির ক্লাউড ব্যবসা ও গ্রোসারি চেইন নিয়ে আবার নতুন পরিকল্পনা গ্রহণ করবে। সেইসঙ্গে বাজার অবস্থাও মূল্যায়ন করবে আলিবাবা।
১৯৯৯ সালে আলিবাবা প্রতিষ্ঠা করেন জ্যাক মা। ২০১৯ সালে তিনি কোম্পানির চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ান। এর এক বছর আগে চীনের সরকারি নিয়ন্ত্রক সংস্থা ও ব্যাংক নিয়ে সমালোচনা করেন মা। এর জন্য তিনি চীন সরকারের রোষের মুখে পড়েন।
এরপর ২০২০ সালের অক্টোবর থেকে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত তাকে প্রকাশ্য দেখা যায়নি। প্রায় দুই বছর পর চীনের গত মার্চে জ্যাক মাকে চীনে দেখা যায়। এরপর চলতি বছর মে মাসে টোকিও কলেজ ঘোষণা দেন, জ্যাক মা সেখানে টেকসই কৃষি ও খাদ্য উৎপাদন বিষয়ে শিক্ষকতা করবেন। এরপর জুলাই মাসে তিনি গোপনে ঢাকা, নেপাল ও পাকিস্তান ঘুরে যান।

ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
৭ মিনিট আগে
দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
১ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৮ ঘণ্টা আগে