
বাজার পরিস্থিতি খারাপের কথা মেনে নিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘বাজার পরিস্থিতি খারাপ এটা আমরাও বলি। কম আয় যাদের তাদের কষ্ট বেশি, আমার মতো লোকের কষ্ট কম। এমন লোক আছে, পণ্যের এই দাম তার গায়েই লাগে না। আবার এমনও লোক আছে, যত দামই হোক সে ব্যাংককে বাজার করে লন্ডনে খায়।’
আজ শুক্রবার সকালে শান্তিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থানীয় সরকার প্রকৌশলীর বাস্তবায়নকৃত ঝিলমিল অডিটোরিয়ামের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘নিম্ন আয়ের মানুষের জন্য সরকার বিশেষ ব্যবস্থা হাতে নিয়েছে। ট্রাকে করে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে। কম দামে ১ কোটি পরিবারকে চাল দিচ্ছে সরকার। আমাদের দারিদ্র্যের সংখ্যা ১৮ ভাগ, তবে আমরা ২৫ ভাগকে ১ কোটির মধ্যে দিচ্ছি। কষ্ট হচ্ছে, কিন্তু কষ্ট লাঘবের জন্য আমাদের সরকার আমাদের প্রধানমন্ত্রী খোঁজ-খবর রাখছেন। আমি আশা করি অগ্রহায়ণ মাসের পরে ধান উঠে যাওয়ার পর চালের দাম কিছুটা কমে আসবে।’
বিএনপির চলমান অবরোধ-হরতাল প্রসঙ্গে এম এ মান্নান বলেন, ‘নির্বাচন প্রক্রিয়ার জন্য আইন আছে আর সেই আইন মানলেই নির্বাচন সুষ্ঠু হবে। সরকার শুধু আইন মানবে সেটা নয়, সব রাজনৈতিক দলকে তা মানতে হবে। যারা ট্রাকে-বাসে আগুন দেয়, ঢিল মারে, তাদেরও আইনের আওতায় আসতে হবে। যারা বাস ভাঙার নেতৃত্ব দেয়, তারা যদি আমাদের ভুলে কোনো কারণে এমপি হয়ে যায়, মহাখবর আছে, সংসদে গেলে আরও খবর আছে।’
আওয়ামী লীগ সরকারের ওপর বিদেশি কোনো চাপ রয়েছে কি না—এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘কোনো চাপ নেই, কিসের চাপ থাকবে? গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা পাঁচ-ছয় ঘণ্টা সভা করেছি, ওনাকে দেখে তো মনে হলো না উনি চাপে আছেন। যদি চাপ থাকত, তাহলে প্রতি সপ্তাহে আমি বাড়িতে আসতাম না।’
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুল আলম, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নূর হোসেন প্রমুখ।

নারীর ক্ষমতায়নে নিজেদের প্রতিশ্রুতির অংশ হিসেবে সম্প্রতি ‘হার এশিয়াটিক সার্কেল’ নামের একটি নতুন প্ল্যাটফর্ম চালু করেছে এশিয়াটিক থ্রিসিক্সটি। আজ সোমবার রাজধানীর বনানীর ‘বাতিঘর আর্ট স্পেস’-এ আয়োজিত এক অনুষ্ঠানে প্ল্যাটফর্মটির উদ্বোধন করা হয়...
২৫ মিনিট আগে
আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জমির মালিকদের ভাগে পাওয়া ফ্ল্যাটের ওপর নতুন করে ১৫ শতাংশ কর আরোপের প্রস্তাব এবং নিবন্ধন ব্যয় কমানোর দাবি উপেক্ষা করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।
১ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে দেশের মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে পুনঃপ্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেছেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সার্বিক দায়িত্বপ্রাপ্ত নতুন প্রতিনিধি মোহাম্মদ জহির হোসেন। তিনি বলেছেন, আমানতকারীদের স্বার্থ সুরক্ষা, সেবার মানোন্নয়ন এবং ব্যাংকের কার্যক্রম আরও গতিশীল করার মা
১ ঘণ্টা আগে
অর্থনীতির কাঠামোগত দুর্বলতা, মূল্যস্ফীতির চাপ এবং বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা মোকাবিলার মাধ্যমে দেশের অর্থনীতিকে পুনর্গঠন করা বিএনপির সরকারের ‘অন্যতম প্রধান অগ্রাধিকার’ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘সরকারি ব্যয়ে অপচয় কমানো...
৩ ঘণ্টা আগে