সস্তা সুদ ও সহজ শর্তে অর্থায়নের মাধ্যমে গম ও ভুট্টার উৎপাদন বাড়ানোর জন্য কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব অর্থায়নে গঠিত ১ হাজার কোটি টাকার বিশেষ তহবিলের মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছে। ওই তহবিল থেকে কৃষকদের ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত ঋণ দেওয়া যাবে। ঋণের সুদের হার হবে ৪ শতাংশ।
বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আর নতুন মেয়াদ বৃদ্ধির নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
নির্দেশনায় বলা হয়েছে, ২০২২ সালের আগস্ট মাসে কেন্দ্রীয় ব্যাংক এই তহবিল গঠন করে। প্রথমে তহবিলের মেয়াদ ছিল ২০২৫ সালের জুন পর্যন্ত। এখন এর মেয়াদ আরও দুই বছর বাড়িয়ে ২০২৭ সালের জুন পর্যন্ত করা হয়েছে। ভূমিহীন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং বর্গা চাষিদের জামানতবিহীন সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত এই তহবিল থেকে ঋণ গ্রহণের সুযোগ পাবেন।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানায়, দেশে গম ও ভুট্টার পর্যাপ্ত চাহিদা থাকলেও এই শস্যগুলোর উৎপাদনের পরিমাণ যথেষ্ট নয়। এ কারণে দেশে গম-ভুট্টা ও এগুলো থেকে উৎপাদিত খাদ্য দ্রব্যাদির সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে প্রতিবছর গম ও ভুট্টা আমদানি করার জন্য উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয়। এ প্রেক্ষিতে দেশে গম ও ভুট্টা উৎপাদন বৃদ্ধি করতে ১ হাজার কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন স্কিম গঠনের সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে এই ঋণ দেওয়ার মেয়াদ প্রথমে নির্ধারণ করা হয়েছিল ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত। তবে প্রয়োজনে স্কিমের মেয়াদ বৃদ্ধি করা জানানো হয়। স্কিমটির ভালো সাড়া মেলায় গত বৃহস্পতিবার মেয়াদ বৃদ্ধি করে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত বর্ধিত করা হয়।
জানা গেছে, এই স্কিমের আওতায় অংশগ্রহণকারী ব্যাংকগুলো নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি কৃষক পর্যায়ে ঋণ বিতরণ নিশ্চিত করবে। গম ও ভুট্টা চাষের উপযোগী অঞ্চলকে এই স্কিমের আওতায় ঋণ বিতরণে অগ্রাধিকার দিতে হবে।

ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
২ ঘণ্টা আগে
দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
৩ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
১০ ঘণ্টা আগে