আন্তর্জাতিক বাজারে ইউরিয়া সারের দাম কমলেও দেশে বেড়েছে। কেজি প্রতি ৫ টাকা করে বাড়ানো হয়েছে। গত সোমবার অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা থেকে সারের মূল্য পুনঃনির্ধারণ করা হয়।
দেশে ইউরিয়া সার আমদানিকারী প্রতিষ্ঠান বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) সূত্রে জানা গেছে, গত বছরের মাঝামাঝি থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ইউরিয়া সারের উচ্চ মূল্য ছিল আন্তর্জাতিক বাজারে। বর্তমানে এই দাম অনেকটা কমেছে। কিন্তু দেশে কেজি প্রতি ৫ টাকা করে বাড়ানো হয়েছে।
বিসিআইসি চেয়ারম্যান মো. সাইদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সারের দাম বাড়াইনি, সারের দাম কৃষি মন্ত্রণালয় থেকে বাড়ানো হয়।’
আন্তর্জাতিক বাজারে ইউরিয়া সারের দাম কমার কথা স্বীকার করে তিনি বলেন, তারপরেও বিরাট ভর্তুকি দেওয়া হয়।
চট্টগ্রাম কাস্টমস সূত্রে জানা গেছে, বিসিআইসি সৌদি আরব থেকে এপ্রিল মাসে (এলসি নং-১৯৬৯১৪, সোনালী ব্যাংক, লোকাল অফিস) ৭ হাজার ৫০০ মেট্রিক টন সার আমদানি করে। তাতে প্রতি মেট্রিক টন সারের আমদানি মূল্য ৩৯০ ডলার ৫৯ সেন্ট ধরা হয়। এর আগে জানুয়ারি মাসে কাতার থেকে ৩৩ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করে। তাতে প্রতি মেট্রিক টন সারের মূল্য ধরা হয়েছিল ৫২৬ ডলার ৭৭ সেন্ট। ইউরিয়া সারের আন্তর্জাতিক বাজারে দাম অনেক কমার বিষয়টি দেখা গেছে।
কিন্তু অর্থ মন্ত্রণালয়ের পত্রে জানানো হয়েছে, চলমান বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে সারের দাম বৃদ্ধি পায়। এই কারণে সারের বিক্রয় মূল্য কেজি প্রতি ৫ টাকা বাড়ানো হয়েছে।
বিসিআইসি সূত্র জানায়, দেশে ডিলার পর্যায়ে ইউরিয়া সারের দাম ২০ টাকা থেকে বাড়িয়ে ২৫ টাকা করা হয়েছে। কৃষক পর্যায়ে প্রতি কেজি ২২ টাকা থেকে ৫ টাকা বাড়িয়ে ২৭ টাকা করা হয়েছে।
ডিলার পর্যায়ে ডিএপি সারের দাম ১৪ টাকা থেকে ১৯ টাকায় বৃদ্ধি করা হয়েছে। কৃষক পর্যায়ে প্রতিকেজি ১৬ টাকা থেকে ৫ টাকা বৃদ্ধি করে ২১ টাকা করা হয়েছে। ডিলার পর্যায়ে টিএসপি সারের দাম ২০ টাকা থেকে বাড়িয়ে ২৫ টাকা করা হয়েছে। কৃষক পর্যায়ে প্রতিকেজি ২২ টাকা থেকে ৫ টাকা বৃদ্ধি করে ২৭ টাকা করা হয়েছে।
ডিলার পর্যায়ে এমওপি সারের ১৩ টাকা থেকে ১৮ টাকা করা হয়েছে। কৃষক পর্যায়ে প্রতিকেজি ১৫ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা করা হয়েছে। এর আগে গত বছরের ১ আগস্ট ইউরিয়া সার প্রতি কেজিতে ৬ টাকা বাড়ানো হয়েছিল।

দেশে সোনার দাম আবারও বেড়েছে। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
২ ঘণ্টা আগে
পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।
২ ঘণ্টা আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি বিশ্ব। এরই মধ্যে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। এ সংঘাত এখন শুধু এই তিন দেশের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোও জড়িয়ে পড়ায় পুরো অঞ্চল...
২ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
৩ ঘণ্টা আগে