উদীয়মান অর্থনীতির পাঁচটি দেশের জোট ব্রিকসে যোগ দিতে যাওয়া ছয়টি দেশ মিলে যে অর্থনৈতিক অবদান রাখবে তার অবদান খুব বেশি নয়। তখন ব্রিকসে মোট জিডিপি যত হবে, তাতে মাত্র ১১ শতাংশ যোগ করবে নতুন ছয়টি দেশ। ভারতের স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) গবেষণার উদ্ধৃতি দিয়ে দ্য ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, এই দেশগুলোর মধ্যে ব্রিকসের জিডিপিতে সৌদি আরবের অবদান হবে সর্বোচ্চ ৪ শতাংশ। বাকি পাঁচ দেশ মিলে ৭ শতাংশ যোগ করবে। ১১টি দেশ মিলে তখন বৈশ্বিক জিডিপিতে ব্রিকসের অংশীদারিত্ব ২৬ শতাংশ থেকে বেড়ে ৩০ শতাংশে উন্নীত হবে। পাশাপাশি জোটের জনসংখ্যা বেড়ে বৈশ্বিক জনসংখ্যার ৪৬ শতাংশে দাঁড়াবে।
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে আরো ছয় সদস্যকে আমন্ত্রণের সিদ্ধান্ত হয়। এই দেশগুলোর সদস্য পদ ২০২৪ সালের ১ জানুয়ারিতে কার্যকর হবে।
নতুন ছয় সদস্য যুক্ত হওয়ার পর ব্রিকসে সর্বোচ্চ অবদান রাখা চীনের জিডিপিতে ৭০ শতাংশ থেকে কমে ৬২ শতাংশে নামবে, যেখানে ভারতের অবদান ১৩ শতাংশ থেকে কমে ১২ শতাংশে নেমে আসবে। রাশিয়ার অবদান ৮ শতাংশ, ব্রাজিলের ৭ শতাংশ এবং দক্ষিণ আফ্রিকার অবদান হবে মাত্র ২ শতাংশ। এই ছয়টি দেশ মিলে বৈশ্বিক জিডিপিতে ২৬ শতাংশ অবদান রাখে।
ব্রিকসের সদস্য সংখ্যা বাড়ার পরে জিডিপিতে রাশিয়ার অবদান কমে ৭ শতাংশে নামবে, যেখানে দক্ষিণ আফ্রিকার অবদান ১ শতাংশে নেমে আসবে, আর ব্রাজিলের শেয়ার অপরিবর্তিত থাকবে।
ভারতের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা সৌম্য কান্তি ঘোষ বলেছেন, এই ছয়টি দেশের মধ্যে ২০২২-২৩ অর্থবছরে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যে সবচেয়ে এগিয়ে ছিল সংযুক্ত আরব আমিরাত। দুই দেশের বাণিজ্যের পরিমাণ ৬ লাখ ৮১ হাজার ২৫৯ কোটি রুপি।
এরপর ৪ লাখ ২৩ হাজার ৮৩৪ কোটি রুপি নিয়ে দ্বিতীয় অবস্থানে সৌদি আরব, ৪৮ হাজার ৭৯২ কোটি রুপি নিয়ে তৃতীয় অবস্থানে মিশর এবং এরপর যথাক্রমে আছে আর্জেন্টিনা (৩৯ হাজার ১০০ কোটি রুপি), ইরান (১৮ হাজার ৬৮০ কোটি রুপি) ও ইথিওপিয়া (৫ হাজার ১৫৪ কোটি রুপি)।
নতুন সদস্যদের মধ্যে ব্রিকসের জিডিপিতে ৪ শতাংশ অবদান রেখে সবচেয়ে বড় অর্থনীতি হবে সৌদি আরব। তারপর আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত ও মিশর ২ শতাংশ করে এবং ইরান ১ শতাংশ করে অবদান রাখবে। তবে ইথিওপিয়ার অর্থনীতির কোনো প্রভাব পড়বে না।
২০২২ সালে সৌদি আরবের (ইতিমধ্যে একটি জি-২০ সদস্য) অর্থনীতির আকার ছিল প্রায় ১.১ ট্রিলিয়ন বা ১ লাখ ১০ হাজার কোটি মার্কিন ডলার। আর্জেন্টিনা ৬৩ হাজার ২০০ কোটি ডলারে, সংযুক্ত আরব আমিরাত ৫০ হাজার ৭০০ কোটি ডলারের, মিশর ৪৭ হাজার ৭০০ কোটি ডলারের, ইরান ৩৮ হাজার ৮০০ কোটি ডলারের এবং ইথিওপিয়া ১২ হাজার ৭০০ কোটি ডলারের দেশ।
এই ছয়টি দেশ যোগ দিলে বৈশ্বিক তেল উৎপাদনের উপর সবচেয়ে বেশি প্রভাব পড়বে। এর ফলে তেল উৎপাদনে জোটের অবদান ১৮ শতাংশ থেকে বেড়ে ৪০ শতাংশে উন্নীত হবে। সেসঙ্গে তেল ব্যবহারের পরিমাণ ২৭ শতাংশ বেড়ে ৩৬ শতাংশে দাঁড়াবে।
একইভাবে বৈশ্বিক পণ্য বাণিজ্যে জোটের অবদান ২০ শতাংশ থেকে বেড়ে ২৫ শতাংশে উন্নীত হবে এবং সেবা বাণিজ্য ১২ শতাংশ থেকে ১৫ শতাংশে উঠবে।
অনুবাদ করেছেন নিয়ামত উল্লাহ খান

উপপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের চার সহকারী পরিচালক পদের কর্মকর্তা। আজ সোমবার (২ মার্চ) বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলনকক্ষে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপপরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে...
১৪ মিনিট আগে
বাংলাদেশে ইসলামি ব্যাংকিং ও ফাইন্যান্স খাতের সমসাময়িক চ্যালেঞ্জ, কাঠামোগত সংস্কার ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে এক উচ্চপর্যায়ের গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে পুরানা পল্টনের ডিআর টাওয়ারে আইডিএলসি ফাইন্যান্স পিএলসির প্রধান কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
১ ঘণ্টা আগে
কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা জানায়, ইউরোপের বড় বাজার যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসে গ্যাসের দাম এক লাফে অনেক খানি বেড়ে গেছে। যুক্তরাজ্যের স্কটল্যান্ডভিত্তিক জ্বালানিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান উড ম্যাকেনজির গ্যাস ও এলএনজি গবেষণা ইউনিটের ভাইস প্রেসিডেন্ট মাসিমো ডি অডোয়ার্ডো বলেন...
১ ঘণ্টা আগে
ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা এবং ইরানের পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতিতে কাতার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন বন্ধ করে দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলেছে, কাতারের রাস লাফান শিল্পনগরী ও মেসাঈদ শিল্পনগরীতে হামলার পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে