ভোজ্যতেল

বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত সরবরাহ আছে, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই—বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমন বক্তব্য দিলেও রাজধানীর বাজারগুলোতে চাহিদামতো তেলের বোতল পাওয়া যাচ্ছে না। অনেক দোকানে এক ও দুই লিটারের বোতল থাকলেও কোনো কোনো দোকানে পাওয়া যাচ্ছে না। আর পাঁচ লিটারের তেলের বোতল প্রায় নেই বললেই চলে।
খুচরা বিক্রেতারা বলছেন, রমজানের আগেও ডিলার বা কোম্পানির প্রতিনিধিরা তেলের বোতল সরবরাহ দিয়ে পরে টাকা নিয়ে যেত। কিন্তু এখন নগদ টাকা দিয়েও তাদের কাছ থেকে তেলের বোতল মিলছে না। তবে খোলা তেলের দাম বাড়লেও সরবরাহ স্বাভাবিক রয়েছে।
রাজধানীর খিলগাঁও, সেগুনবাগিচা, শান্তিনগর, মানিকনগরসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, অনেক দোকানে ভোজ্যতেল একেবারেই নেই। কিছু দোকানে অল্প কিছু এক ও দুই লিটারের বোতল রয়েছে। পাঁচ লিটারের বোতল পাওয়া যায়নি বেশির ভাগ দোকানে। একই অবস্থা সুপারশপগুলোতেও।
সেগুনবাগিচা বাজারের মুদিদোকানি মোস্তাফিজুর রহমান বলেন, ‘ডিলারদেরকে নগদ টাকা দিতে চাইছি তেলের জন্য। কিন্তু তাঁদের কাছ থেকে আমরা তেল পাচ্ছি না। কোনো ব্র্যান্ডেরই পাওয়া যাচ্ছে না। দুই-এক দিন পরপর ডিলার প্রতিনিধি আসেন কয়েক কার্টন তেল নিয়ে। সেগুলো দুই-একটি দোকানে দিয়েই চলে যান। খুবই সংকটের মধ্যে রয়েছি। ক্রেতাকে কী দিয়ে বোঝাব আমরা, যে কোম্পানি সাপ্লাই বন্ধ করে দিয়েছে।’
খিলগাঁও বাজারের ফাতেমা স্টোরের বিক্রেতা নাম প্রকাশ না করে বলেন, ‘আমার সারা দিনে তেলের যা চাহিদা থাকে তার তুলনায় মাত্র এক ঘণ্টা বিক্রি করার মতো তেল দিয়ে গেছে কোম্পানির প্রতিনিধিরা। এখন যদি আমি শুধু তেল বিক্রি করে দিই, আমার নিয়মিত কাস্টমার, যাঁরা অন্যান্য পণ্যও নিচ্ছেন তাঁদের আমি কী দেব?’
রাজধানীর বিভিন্ন চেইন শপগুলোতে লেখা রয়েছে ‘স্টক সীমিত’। একজন ক্রেতা মাত্র এক বোতল তেল কিনতে পারছেন সেখানে।
এক লিটারের সয়াবিন তেলের দাম বোতলের গায়ে লেখা আছে ব্রান্ডভেদে ১৯০ থেকে ১৯৫ টাকা। আর পাঁচ লিটারের দাম ৯২০ থেকে ৯৫৫ টাকা। কিন্তু বাজারে লিটারপ্রতি ৫ থেকে ৭ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে বলে জানালেন মানিকনগর বাজারের হাজি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. রাব্বি।
তবে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, গত এক সপ্তাহে পাঁচ লিটারের এক বোতল সয়াবিন তেলের সর্বনিম্ন দাম ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৯৫০–৯৫৫ টাকায়। খোলা সয়াবিন তেলের দাম লিটারে বেড়েছে ৭ থেকে ১০ টাকা। বিক্রি হচ্ছে প্রতি লিটার ১৮৫-১৯৩ টাকা দরে। অন্যদিকে খোলা পাম তেলের দাম বেড়েছে ৬ থেকে ১৩ টাকা, বিক্রি হচ্ছে ১৬৩-১৬৮ টাকা দরে।
সরকারের পক্ষ থেকে ভোজ্যতেলের সার্বিক সরবরাহ পর্যালোচনায় বৈঠক হয় ৯ মার্চ। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) ওই বৈঠকে ভোজ্যতেলের সরবরাহ ও দাম পরিস্থিতি নিয়ে একটি উপস্থাপনা তুলে ধরে। এতে ভোজ্যতেলের সরবরাহ ঘাটতির কথা উল্লেখ রয়েছে।
ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বেড়েছে বলে তাঁরা সরকারের কাছে দাম সমন্বয়ের দাবি জানিয়ে আসছেন। কিন্তু সরকার তা আমলে নিচ্ছে না।
বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী দেশে ভোজ্যতেলের বার্ষিক চাহিদা ২৪ থেকে ২৫ লাখ টন। সে হিসাবে প্রতিদিন ৭ হাজার টন তেলের চাহিদা থাকলেও রমজান ও ঈদে এই চাহিদা দ্বিগুণ হয়ে যায়। কারখানাগুলো প্রতিদিন ৯ হাজার ৮৮ টন করে ভোজ্যতেল বাজারে ছাড়ছে এবং ৯ মার্চ পর্যন্ত ১৫ দিনে সরবরাহ করেছে ৫৭ হাজার ৬৪৪ টন।
চট্টগ্রামের খাতুনগঞ্জে গত রোববার এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত সরবরাহ আছে। কোথাও কোথাও খুচরা বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা হতে পারে, সেটি সামগ্রিক বাজার পরিস্থিতির প্রতিফলন নয়। অহেতুক আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
১ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৮ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
১২ ঘণ্টা আগে