বাজেট ২০২৬-২৭

এবারের বাজেটে স্বাস্থ্য খাতে ৬৯ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা গত বছরের সংশোধিত বাজেটের প্রায় দ্বিগুণ এবং জিডিপির প্রায় ১ শতাংশ। এটি স্বাগত জানানোর মতো পদক্ষেপ। এবার প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থা, পুষ্টি, অসংক্রামক ও ব্যয়বহুল রোগ প্রতিরোধে সরকার কিছু ভালো পদক্ষেপ নিচ্ছে। পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্যসেবাকে গুরুত্ব দিয়েছে।
মূল প্রতিবন্ধকতা হলো—বরাদ্দ দেওয়া হলেও তা পুরোটা খরচ করা যায় না। এবার নতুন উদ্যোগে হয়তো ব্যয় কিছুটা সহজ হবে কিন্তু খরচ করার দক্ষতা আদৌ বেড়েছে কি না এবং সেই ঘাটতি দূর করার সুনির্দিষ্ট পদক্ষেপ আছে কি না, তা স্পষ্ট নয়। তেমন উদ্যোগ না থাকলে এই টাকা খরচ করা কঠিন হবে।
চিকিৎসাসেবায় মানুষের পকেট থেকে ব্যয়ের প্রধান কারণ ওষুধ। এবার ক্যানসারের ওষুধের কাঁচামালসহ বেশ কয়েকটি কাঁচামালের কর ছাড় দেওয়া হলেও সাধারণ মানুষ পরোক্ষভাবে এর সুফল কতটা পাবে নাকি ওষুধ কোম্পানিগুলোই সুবিধা পাবে, তা এখনো নিশ্চিত নয়। অতি প্রয়োজনীয় ওষুধগুলো প্রায় বিনা মূল্যে সরবরাহের সুযোগ রয়েছে। সরকারি হাসপাতালে সব ওষুধ না থাকায় বাইরের বাজারের ওপর নির্ভরতা থেকেই যায়। বরাদ্দ যেহেতু বেড়েছে, তাই তা সঠিকভাবে খরচের দিকে নজর দেওয়া জরুরি।
বরাদ্দ বাড়ানো গুরুত্বপূর্ণ হলেও আসল বিষয় হলো এটি কতটা দক্ষভাবে খরচ করা হচ্ছে। বছর শেষে দেখা যায় অনেক অর্থই ব্যয় হয় না, যা বাস্তবায়ন দুর্বলতার ইঙ্গিত দেয়। তাই কোথায় ঘাটতি হচ্ছে, কেন খরচ হচ্ছে না, কোথাও ভুল বণ্টন হচ্ছে কি না—এসব বিষয় খতিয়ে দেখা জরুরি।
অধ্যাপক ড. শাফিউন নাহিন শিমুল
পরিচালক, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
১ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
৫ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১০ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১১ ঘণ্টা আগে