
দেশের মানুষের গড় মাথাপিছু আয় বেড়েছে। বর্তমানে তা ২ হাজার ৭৮৪ মার্কিন ডলার হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক হিসাবে এ তথ্য উঠে এসেছে।
সবশেষ ২০২২-২৩ অর্থবছরে দেশের মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৪৯ ডলার। আর ২০২১-২২ সালে ছিল ২ হাজার ৭৯৩ ডলার।
বিবিএস প্রতি ডলার ১০৮ দশমিক ৯৭ টাকা ধরে মাথাপিছু আয়ের হিসাব করেছে। সংস্থাটির করা টাকার হিসাবে প্রথমবারের মতো দেশের মাথাপিছু গড় বার্ষিক আয় ৩ লাখ টাকা ছাড়িয়েছে। বর্তমানে মাথাপিছু গড় বার্ষিক আয় দাঁড়িয়েছে ৩ লাখ ৬ হাজার ১৪৪ টাকা।
যদিও গত ৮ মে ডলারের অফিশিয়াল মূল্য ৭ টাকা বাড়িয়ে ১১০ থেকে ১১৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এই ঘোষণার পরই খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১২৫ টাকা হয়।
গতকাল সোমবার রাতে বিবিএস চলতি অর্থবছরের জন্য মোট দেশজ উৎপাদন (জিডিপি), প্রবৃদ্ধি, বিনিয়োগ ও মাথাপিছু আয়ের সাময়িক হিসাব প্রকাশ করে।
গত বছরের শুরুর দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশের মাথাপিছু আয় অন্তত ১২ হাজার ডলারে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেছিলেন।

দেশে সোনার দাম আবারও বেড়েছে। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
৫ ঘণ্টা আগে
পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।
৫ ঘণ্টা আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি বিশ্ব। এরই মধ্যে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। এ সংঘাত এখন শুধু এই তিন দেশের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোও জড়িয়ে পড়ায় পুরো অঞ্চল...
৫ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
৬ ঘণ্টা আগে