
কালের গহ্বরে বিলীন হলো আরেকটি বছর। নতুন বছরের সূর্য ওঠার সঙ্গে সঙ্গে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে ভবিষ্যতের সমৃদ্ধি গড়ে উঠবে। নতুন বছরে আসতে পারে এমন চ্যালেঞ্জ এবং তা মোকাবিলায় কী পদক্ষেপ নেওয়া উচিত—এ বিষয়ে কথা বলেছেন ক্রেতা-ভোক্তা প্রতিনিধিরা। তাঁদের দৃষ্টিভঙ্গি জানুন আজকের পত্রিকায়, রোকন উদ্দীন ও আসাদুজ্জামান নূর-এর প্রতিবেদনে।

ভোক্তার বিড়ম্বনা দূর করার পদক্ষেপ জরুরি
এস এম নাজের হোসাইন,সহসভাপতি, ক্যাব
২০২৪ সালজুড়ে নিত্যপণ্যের দাম ও সরবরাহের সংকট ছিল অন্যতম আলোচনার বিষয়। প্রান্তিক ও সীমিত আয়ের মানুষ, বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণি কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছে। ব্যবসায়ীরা একের পর এক অজুহাতে কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষের পকেট থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিয়েছেন।
গত ৫ আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর মানুষ ভেবেছিল, পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু বাস্তবে মানুষের সেই আশার গুড়ে বালি। খাদ্য মূল্যস্ফীতি কমানোর জন্য সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে—পণ্যের আমদানি শুল্ক, ভ্যাটসহ বিভিন্ন কর প্রত্যাহার করেছে। কিন্তু বাজারে তার কোনো কার্যকর প্রভাব দেখা যায়নি।
বিগত সরকারের আমলে ক্ষমতাসীন দলের নাম ভাঙিয়ে ব্যবসায়ীরা নানা অপকর্ম করেছেন। ব্যবসায়ীদের অপকর্ম রুখতে প্রশাসনের অনীহা ছিল; এখনো তারা অবস্থার পরিবর্তন করেনি। অতিমুনাফা নিয়ন্ত্রণের জন্য ভোক্তা অধিকার অধিদপ্তর, জেলা প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার তৎপরতা দৃশ্যমান নয়। দায়িত্বপ্রাপ্ত অনেকেই গা ছাড়া ভাব নিয়ে কাজ করছেন; যার ফলে সরকারের আন্তরিকতার বহিঃপ্রকাশ মাঠপর্যায়ে সেভাবে পড়ছে না। সর্বোপরি ভোক্তার বিড়ম্বনা দূর করতে পারেনি অন্তর্বর্তী সরকার। আশা করছি, নতুন বছরে এই সমস্যাগুলোর সমাধান হবে। মাঠ প্রশাসনকে আন্তরিকতা নিয়ে কাজ করতে বাধ্য করতে হবে। অন্যথায় জনগণ সুফল পাবে না।

পণ্যের দাম ক্রেতাদের নাগালে আনতে হবে
মাহবুবা আলম,গৃহিণী, মানিকনগর
নিত্যপণ্যের উচ্চ দামে নাকাল দেশের সাধারণ মানুষ। চাল, তেল, ডিম থেকে শুরু করে মাছ, মাংস, দুধের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এমন পর্যায়ে পৌঁছেছে যে নিম্ন আয়ের মানুষ এবং মধ্যবিত্ত শ্রেণির জন্য সংসার চালানো রীতিমতো দুরূহ হয়ে দাঁড়িয়েছে।
এক কেজি মাঝারি মানের চালের দাম এখন প্রায় ৭০ টাকা, একটি ডিমের জন্য গুনতে হচ্ছে ১৪-১৫ টাকা। গরুর মাংসের দাম এতটাই বেড়েছে যে এক কেজি মাংস কেনা অনেকের জন্য অসম্ভব হয়ে পড়েছে। এমনকি অল্প পরিমাণে যেমন ২৫০ বা ৫০০ গ্রাম মাংস কিনতে চাইলেও তা দিতে বিক্রেতারা আগ্রহী হন না। একই চিত্র মাছ ও সবজির বাজারেও—বড় মাছ কেটে বিক্রি না হওয়ায় রুই, কাতলা সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে।
ইদানীং বাজারে সবজিও অল্প পরিমাণে বিক্রিতে বিক্রেতাদের অনীহা দেখা যাচ্ছে। যেহেতু মূল্যস্ফীতি অতিমাত্রায় বেড়ে গেছে, তাই এই পদ্ধতির পরিবর্তন হওয়া উচিত। ক্রেতার সাধ্যমতো যেকোনো পরিমাণে পণ্য কেনার অধিকার থাকতে হবে। তাহলে নিম্ন আয়ের মানুষ অন্তত পুষ্টিকর খাবার না খেতে পেয়ে অপুষ্টিজনিত রোগে ভুগবে না।
এ ছাড়া নিম্নমানের পণ্য ও অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকাতে সরকারের মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে; যাতে ক্রেতারা ভালো মানের পণ্য সুলভে কিনতে পারে।

ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৫ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
৯ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৪ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১৫ ঘণ্টা আগে