ঢাকা: বিগত ১০ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপির) প্রায় ৮৫ শতাংশ বাস্তবায়িত হয়েছে। এ সময় মোট ১১ লাখ ৯৮ হাজার ১৮১ কোটি টাকার এডিপির বিপরীতে খরচ হয়েছে ১০ লাখ ১৪ হাজার ৯৫২ কোটি টাকা। যা ২০১৯-২০ অর্থ বছরে এডিপি বাস্তবায়ন সব চেয়ে কম ছিল। আজ বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকারি দলের সংসদ সদস্য ভোলা-৩ নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিনের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
গত অর্থ বছরে এডিপি ৮০ দশমিক ৩৯ শতাংশ বাস্তবায়ন হয়। চলতি ২০২০-২১ অর্থ বছরের ১১ মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে ৫৮ দশমিক ৩৬ শতাংশ। সরকারের পক্ষ থেকে আগেই বলা হয়েছে কোভিড-১৯ এর কারণে বিশ্বের অন্যান্য দেশের কারণে চলতি ও বিগত অর্থ বছরে এডিপি বাস্তবায়ন হার কম।
সরকারি দলের সংসদ সদস্য ভোলা-৩ নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী গত ১০ বছরের মধ্যে সব চেয়ে বেশি এডিপি বাস্তবায়িত হয়েছে ২০১৮-১৯ অর্থ বছরে। ওই অর্থ বছরে বাস্তবায়নের হার ৯৪ দশমিক ৬৬ শতাংশ। অন্য অর্থ বছরগুলোর বাস্তবায়ন হার ছিল ৯০ শতাংশের বেশি।

ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
২ ঘণ্টা আগে
দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
৩ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
১০ ঘণ্টা আগে