
ভারতে চলতি বছর, অর্থাৎ ২০২৫ সালের এপ্রিল থেকে শুরু হতে যাওয়া অর্থবছরসহ পরবর্তী দুই অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থিরভাবে ৬ দশমিক ৭ শতাংশ বার্ষিক হারে বজায় থাকবে। বিশ্বব্যাংকের সাম্প্রতিক দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধিসংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দক্ষিণ এশিয়ার সামগ্রিক প্রবৃদ্ধি ২০২৫-২৬ অর্থবছরে ৬ দশমিক ২ শতাংশে উন্নীত হতে পারে, যেখানে ভারতের দৃঢ় প্রবৃদ্ধি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশ্বব্যাংক জানিয়েছে, ভারতে ২০২৫ সালের এপ্রিল থেকে শুরু হওয়া দুই অর্থবছরে প্রবৃদ্ধি বার্ষিক ৬ দশমিক ৭ শতাংশ হারে স্থির থাকবে। সেবা খাতের ধারাবাহিক সম্প্রসারণ এবং সরকারি উদ্যোগে ব্যবসায়িক পরিবেশ উন্নয়নের ফলে উৎপাদন কার্যক্রম শক্তিশালী হবে। সরকারি বিনিয়োগের কমতি সত্ত্বেও বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি পাওয়ায় সামগ্রিক বিনিয়োগের প্রবৃদ্ধি স্থিতিশীল থাকবে।
তবে ২০২৪-২৫ অর্থবছরে (২০২৪ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের মার্চ) ভারতের প্রবৃদ্ধি কিছুটা কমে ৬ দশমিক ৫ শতাংশে নেমে আসার পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে বিনিয়োগে মন্থরতা এবং উৎপাদন কার্যক্রমে দুর্বলতার প্রভাব থাকবে। বিশ্বব্যাংকের ভাষায়, ‘তবে ব্যক্তিগত ভোগব্যয় দৃঢ় রয়েছে, যা মূলত গ্রামীণ আয়ের উন্নতি এবং কৃষি উৎপাদন পুনরুদ্ধারের মাধ্যমে সম্ভব হয়েছে।’
ভারত ছাড়া দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধি ২০২৪ সালে ৩ দশমিক ৯ শতাংশে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে পাকিস্তান ও শ্রীলঙ্কার অর্থনৈতিক পুনরুদ্ধার বড় ভূমিকা রাখবে, যা আগের আর্থিক সংকট মোকাবিলার জন্য গৃহীত উন্নত অর্থনৈতিক নীতির ফল।
বাংলাদেশ প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে, ‘২০২৪ সালের মাঝামাঝি রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক কার্যক্রমকে ব্যাহত করেছে এবং বিনিয়োগকারীদের আস্থা নষ্ট করেছে। জ্বালানিসংকট এবং আমদানি সীমাবদ্ধতার কারণে সরবরাহে বাধা সৃষ্টি হয়েছে, যা শিল্প খাতে নেতিবাচক প্রভাব ফেলেছে এবং মূল্যস্ফীতি বাড়িয়েছে।’
২০২৪-২৫ অর্থবছরে (২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন) বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ দশমিক ১ শতাংশে নেমে আসার পূর্বাভাস দেওয়া হয়েছে, তবে ২০২৫-২৬ অর্থবছরে তা ৫ দশমিক ৪ শতাংশে উন্নীত হতে পারে। বিশ্বব্যাংক আরও বলেছে, ‘রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে বিনিয়োগ ও শিল্প কার্যক্রম স্বল্প মেয়াদে স্থবির থাকবে বলে আশঙ্কা রয়েছে।’

ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
৯ মিনিট আগে
দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
১ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৮ ঘণ্টা আগে