
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত মুক্তারুল ইসলাম মুক্তাকে (৬৫) দেখতে যাওয়ার পথে তাঁর ভাতিজি তোজ্জামিম আক্তার রেবু (৫০) বাসচাপায় নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে ও আজ শনিবার সকালে পৌর শহরের জামতলি নামক স্থানে এবং পৌর শহরের থানার গেটের সামনে দুর্ঘটনা দুটি ঘটে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মিনিবাসটি থানা হেফাজতে রয়েছে। তবে গাড়ির চালক পালিয়ে গেছেন।
পুলিশ জানায়, গতকাল রাতে এক মোটরসাইকেল আরোহী জামতলি নামক স্থানে রাস্তা পারাপারের সময় মুক্তারুল ইসলামকে বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। আজ সকালে নেকমরদ-দিনাজপুরে মুক্তারুল ইসলামকে দেখতে যাওয়ার পথে পীরগঞ্জ পৌরশহরে থানার গেটের সামনে ব্যাটারিচালিত ভ্যানটিকে হক মিনিবাস চাপা দেয়। তাতে ব্যাটারিচালিত ভ্যান দুমড়ে-দুমড়ে গেলে তোজ্জামিম আক্তার রেবু ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় ভ্যানের আরও তিন যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাঁদের দিনাজপুর মেডিকেল কলেজ হাতপাতালে পাঠানো হয়।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
১১ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে