
নবগঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইসরাফিল শাহিনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার রাণীশংকৈল প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলম। সভাটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খুরশিদ আলম শাওন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইসরাফিল শাহিন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাণীশংকৈল ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার, রাণীশংকৈল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মহাদেব বসাক, সিনিয়র সাংবাদিক ছবিকান্ত দেব, আনিসুর রহমান বাকী, নুরুল হক, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোবারক আলী, ফারুক আহাম্মদ, সাবেক সম্পাদক বিপ্লব এবং আনোয়ার হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. ইসরাফিল শাহিন বলেন, নবগঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও মানসম্মত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। এখানে শিক্ষার মান হবে আন্তর্জাতিক পর্যায়ের। শিক্ষক নিয়োগসহ সব কার্যক্রম স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন করা হবে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন পরিকল্পিতভাবে করা হবে। এ কাজে সাংবাদিকসহ সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। সবার পরামর্শ ও অংশগ্রহণের মাধ্যমেই একটি মানসম্মত বিশ্ববিদ্যালয় গড়ে তোলা সম্ভব।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে