ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে ৫ লাখ টাকাসহ একটি ব্যাগ কুড়িয়ে পান শাকির হোসেন ওরফে সৌরভ (২৭) নামে এক ব্যবসায়ী। পরে সেই টাকার মালিকের খোঁজে শহরজুড়ে মাইকিং করে গণমাধ্যমে আলোচনায় আসেন তিনি। এরই মধ্যে এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে। কিন্তু টাকার প্রকৃত মালিক খুঁজে পাওয়া যায়নি। অবশেষে ওই টাকা অসহায়দের মাঝে বিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সৌরভ।
গতকাল সোমবার সন্ধ্যায় পৌরশহরে মুন্সিরহাট মহল্লার কোরাআনের হাফেজ মো. হৃদয়ের (২২) চোখের চিকিৎসার জন্য ৩ লাখ টাকার একটি চেক তুলে দেন সৌরভ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহের মো. সামসুজ্জামান, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী ও কুড়িয়ে পাওয়া যুবক সৌরভ। সেখানে অন্ধ হাফেজ হৃদয়ের সমস্যার কথা শুনে চোখের চিকিৎসার জন্য একটি চেক তাঁর হাতে হাতে তুলে দেন তাঁরা।
এ বিষয়ে সৌরভ বলেন, ‘একটি গণমাধ্যমে জানতে পেরেছি হাফেজ হৃদয় একটি অসুখে দৃষ্টিশক্তি হারিয়েছেন। টাকার জন্য অস্ত্রোপচার করাতে পারছেন না। তাই ৫ লাখ টাকার মধ্যে তাঁকে ৩ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেই। বাকি দুই লাখ টাকা আমার এক বন্ধুর বাবা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন তাঁর চিকিৎসা বাবদ ও স্থানীয় কিছু দরিদ্র মানুষকে দেব।’
হাফেজ হৃদয় বলেন, ‘এত দিন অস্ত্রোপচারের জন্য টাকা জোগাড় করতে না পারায় চোখের আলো ফিরে পাইনি। এখন সৌরভ ভাইয়ের সহায়তায় অস্ত্রোপচারের পর দুটি চোখই সমান সচল হয়ে উঠবে। আবার আগের মতোই সব দেখতে পাব। তাই খুব খুশি লাগছে। আর এ জন্য আমি তাঁর কাছে কৃতজ্ঞ।’
সদর উপজেলা ইউএনও আবু তাহের মো. সামসুজ্জামান বলেন, ‘এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। আমি ধন্যবাদ জানাই ওই যুবককে। সেই সঙ্গে হৃদয় যাতে সুস্থ হয়ে আবার পৃথিবীর আলো দেখতে পারেন সেই প্রত্যাশা করি।’

ময়মনসিংহ নগরীর মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও আশপাশে শতাধিক অবৈধ দোকান-স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের কার্যালয়ের একাংশও গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের নেতা কর্মী ও শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করেন।
৩ মিনিট আগে
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো (পে-স্কেল) ঘোষণাকে স্বাগত জানিয়ে বর্তমান সরকারকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এই অভিনন্দন জানান।
৮ মিনিট আগে
রাজবাড়ী জেলার কালুখালীতে হাত-পা বাঁধা অবস্থায় আসাদুল ইসলাম (২৫) নামের এক যুবকের দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদ্রাসার পাশের একটি পাটক্ষেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
২২ মিনিট আগে
রংপুরের মিঠাপুকুরে সোমবার থেকে হাঁড়িভাঙা আমের বাজারজাত শুরু হয়েছে। এ উপলক্ষে পদাগঞ্জ স্কুল ও কলেজ মাঠে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, রংপুর ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পাওয়ায় হাঁড়িভাঙা আমের পরিচিতি ও কদর বেড়েছে।
১ ঘণ্টা আগে