
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়িতে পেট্রল মজুত রেখে বেশি দামে বিক্রির অভিযোগে আব্দুস সামাদ (৪৫) নামে এক ব্যবসায়ীকে দণ্ড দেওয়া হয়েছে। এ সময় একটি ড্রাম থেকে ১২০ লিটার পেট্রল জব্দ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধনতলা ইউনিয়নের শিলপাটি গ্রামে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হক। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আব্দুস সামাদকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।

স্থানীয়রা জানান, তেল সংকট শুরুর পর থেকে গভীর রাতে তাঁর বাড়িতে মোটরসাইকেলের যাতায়াত বেড়ে যায়। ফুয়েল কার্ড চালুর পর নিবন্ধনহীন মোটরসাইকেলচালকদের কাছে রাত ১২টার পর পেট্রল বিক্রি করতেন তিনি। ভ্রাম্যমাণ আদালতে এ অভিযোগ স্বীকার করেন আব্দুস সামাদ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হক জানান, বাড়িতে তেল বিক্রির যন্ত্রপাতিসহ একটি ড্রামে রাখা ১২০ লিটার পেট্রল জব্দ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের আদেশ অনুযায়ী জব্দ করা পেট্রল সরকারি মূল্যে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করা হয়েছে এবং সেই অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। তিনি বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে