
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী ও রানীশংকৈল উপজেলায় পৃথক স্থানে দুই ব্যক্তির আত্মহত্যার খবর পাওয়া গেছে। এর মধ্যে বালিয়াডাঙ্গীতে দীর্ঘদিন রোগে ভুগে এক বৃদ্ধ বিষপান করেছেন এবং রানীশংকৈলে পারিবারিক কলহের জেরে এক তরুণ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে ফিলিং স্টেশন থেকে পেট্রল কিনে কালোবাজারে দ্বিগুণ দামে বিক্রি করে আসছিল একটি চক্র। বিষয়টি টের পেয়ে অভিযান চালিয়ে ২০০ লিটার পেট্রলসহ দুজনকে আটক করেছে বালিয়াডাঙ্গী থানা-পুলিশ। গতকাল সোমবার রাতে জাহিরুল ইসলাম (৩২) ও জহিরুল ইসলাম (৩০) নামের দুজনকে আটক করা হয়।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়িতে পেট্রল মজুত রেখে বেশি দামে বিক্রির অভিযোগে আব্দুস সামাদ (৪৫) নামে এক ব্যবসায়ীকে দণ্ড দেওয়া হয়েছে। এ সময় একটি ড্রাম থেকে ১২০ লিটার পেট্রল জব্দ করা হয়।

ভালোবাসা দিবসে প্রিয় শিক্ষককে জাঁকজমক আয়োজনে বিদায় জানিয়েছেন প্রাক্তন শিক্ষার্থীরা। ফুল দিয়ে সাজানো ছাদখোলা মাইক্রোবাসে করে তাঁকে বাড়ি পৌঁছে দেওয়া হয়। পেছনে ছিল শতাধিক মোটরসাইকেলের বহর—যা চোখে পড়ার মতো দৃশ্য।