
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের গুয়াগাঁওয়ে মাত্র পাঁচ মাসের শিশু একটি বিরল রোগ হাইড্রোসেফালাসে (মাথায় পানি জমা) আক্রান্ত হয়েছে। মাথায় অস্বাভাবিকভাবে পানি জমে যাওয়ায় শিশুটির মস্তিষ্কের ওপর তীব্র চাপ সৃষ্টি হচ্ছে, যা তার জীবনের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
স্থানীয় চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটির দ্রুত উন্নত চিকিৎসার জন্য রাজধানীর বিশেষায়িত হাসপাতালে নেওয়া প্রয়োজন।
শিশুটির মা গৃহিনী বৃষ্টি আক্তার বলেন, ‘কিছুদিন ধরে আমার সন্তানের মাথা অস্বাভাবিকভাবে বড় হতে থাকে। পরে স্থানীয় চিকিৎসকেরা বলেন, শিশুটির উন্নত চিকিৎসা জরুরি। আর এর ব্যয় কয়েক লাখ টাকা পর্যন্ত হতে পারে।’
কিন্তু শিশুটির বাবা একজন দিনমজুর। যেখানে সংসারের খরচ জোগানোই কঠিন, সেখানে এত ব্যয়বহুল চিকিৎসা তাঁদের পক্ষে বহন করা কোনোভাবেই সম্ভব নয়। চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে পরিবারটি।
এখন পর্যন্ত তারা কোনো সহযোগিতা পাননি। তাই নিরুপায় হয়ে শিশুটির পরিবার সমাজের হৃদয়বান ও বিত্তবান মানুষের কাছে সহযোগিতার হাত বাড়ানোর আবেদন জানিয়েছে, যেন তাদের সন্তান নতুন করে বাঁচার সুযোগ পায়।
সহযোগিতা করতে আগ্রহী ব্যক্তিরা দ্রুত শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে