ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে তাজরিন (১১) ও জান্নাতুন (৯) নামের দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার বকুয়া ইউনিয়নের কিশমত ভৈষা গ্রামে এ ঘটনা ঘটে।
তাজরিন বহরমপুর বালিকা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। সে কিশমত ভৈষা গ্রামের আব্দুল হাকিমের মেয়ে। জান্নাতুন একই গ্রামের জহুরুল হকের মেয়ে এবং কিশমত ভৈষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ত।
স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে একসঙ্গে কয়েকজন মিলে পুকুরে গোসল করতে নামে শিশুরা। গোসলের একপর্যায়ে তাজরিন ও জান্নাতুন পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পরও তারা ফিরে না আসায় খোঁজ শুরু করেন স্বজনেরা। পরে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
গ্রামের প্রবীণ ব্যক্তি মোবারক আলী জানান, এই পুকুরে এর আগে কখনো এমন দুর্ঘটনা ঘটেনি। হয়তো পুকুরের গভীর অংশে গিয়ে দুজনই ডুবে গেছে।
তাজরিনের শিক্ষক মঞ্জুরুল ইসলাম বলেন, তাজরিন ছিল খুব মেধাবী ছাত্রী। ক্লাসে সব সময় আগ্রহ নিয়ে পড়াশোনা করত। তার এভাবে চলে যাওয়াটা মেনে নেওয়া কঠিন।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মণ্ডল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনিপ্রক্রিয়া চলছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে