
ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা জুয়েল রানার বিরুদ্ধে সাংবাদিক আল মামুন জীবনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকেরা। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের উদ্যোগে বালিয়াডাঙ্গী চৌরাস্তায় আজ সোমবার দুপুরে এ কর্মসূচি পালন করা হয়।
সাংবাদিক আল মামুন জীবন দৈনিক আজকের পত্রিকার বালিয়াডাঙ্গী প্রতিনিধি। তাঁকে হুমকি দেওয়া জুয়েল রানা উপজেলার ভানোর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক।
বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক এস এম মশিউর রহমান, সাবেক সভাপতি জুলফিকার আলী শাহ, প্রবীণ সাংবাদিক এন এম নুরুল ইসলাম, সাংবাদিক রাজিউর রহমান জেহাদ রাজু, বাংলানিউজ২৪-এর প্রতিনিধি রাসেল রানা মেহেদী এবং রূপালী বাংলাদেশের প্রতিনিধি ইলিয়াস আলী হৃদয়। আরও বক্তব্য দেন স্বেচ্ছাসেবী সংগঠন স্বাধীন সমাজকল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ উল্লাহ রায়হান দুলু, বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান, সহসাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক নুরনবী, সাংবাদিক হাসান আলী, জিয়াউর রহমান ও আব্দুল মোমেন প্রমুখ।
বক্তারা বলেন, ভানোর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জুয়েল রানা ১১ মে পুলিশের মাদকবিরোধী অভিযানে মাদকসহ আটক হন। পরদিন ১২ মে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাঁকে আদালতে পাঠায় পুলিশ। সাংবাদিক আল মামুন জীবনের এ-সংক্রান্ত খবর আজকের পত্রিকায় প্রকাশ হয়। পাশাপাশি তিনি নিজের ফেসবুক পেজে সংবাদটি প্রকাশ করেন। পরে জামিনে মুক্তি হয়ে ১৯ মে দুপুরে মুঠোফোনে আল মামুন জীবনকে হত্যার হুমকি দেন জুয়েল রানা। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আল মামুন জীবন।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে আরও উপস্থিত ছিলেন কালের কণ্ঠের প্রতিনিধি আরিফ হাসান, এটিএন নিউজের প্রতিনিধি এম এ সামাদ, কালবেলার প্রতিনিধি রবিউল এহেসান রিপন ও সাংবাদিক মাজহারুল ইসলাম হৃদয়সহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে