
ঘড়ির কাটায় তখন সকাল সাড়ে ১০টা। বাড়ি থেকে ২০ লাখ টাকার ব্যাগ মোটরসাইকেল করে নিয়ে নিজের দোকানে পৌঁছেন ব্যবসায়ী আলমগীর হোসেন। টাকার ব্যাগটি মোটরসাইকেলের হ্যান্ডেলে রেখে প্রতিদিনের মতো দোকানের তালা খুলতে যান। তবে তালা আর খোলে না। বারবার চেষ্টা করে ব্যর্থ হয়ে পেছনের ফিরে দেখেন মোটরসাইকেলে টাকার ব্যাগটি নেই। আঁতকে ওঠেন ব্যবসায়ী আলমগীর। আশপাশ খোঁজাখুঁজি করেও মেলেনি ব্যাগের হদিশ। পরে স্থানীয়দের জানালে বিষয়টি শহরের ‘টক অব দ্যা টাউনে’ পরিণত হয়।
আজ রোববার সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল পৌর শহরের ডিগ্রি কলেজসংলগ্ন আলম ব্যাটারি হাউসে এ ঘটনা ঘটে।
আলমগীর হোসেন পৌর শহরের ভান্ডারা গ্রামের বাসিন্দা একজন ব্যাটারি ব্যবসায়ী। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মোটরসাইকেলে ব্যাগ রেখে দোকানের তালা খুলতে যাই। তালা না খুললে পেছনে ফিরে দেখি মোটরসাইকেলে টাকার কালো ব্যাগটি নেই। পরে খোঁজাখুঁজির করে টাকার খোঁজ পাওয়া যায়নি।’
আলমগীর হোসেন আরও বলেন, ‘দোকানের তালাগুলোতে কেউ আঠা জাতীয় কিছু দিয়ে ভরে রেখেছিল। যেন চাবি দিয়ে তালা সহজে খোলা না যায়। ঠিক এ সুযোগেই ব্যাগটি নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। এটি পরিকল্পিত।
খবর পেয়ে রানীশংকৈল সার্কেলের সহকারী পুলিশ সুপার ফারুক হোসেন ইউনিটসহ ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক তদন্ত করেছেন।
এএসপি ফারুক হোসেন বলেন, ‘২০ লাখ টাকা হারানোর ঘটনাটি খুব গুরুত্বসহকারে দেখা হচ্ছে। এর মূল রহস্যে অবশ্যই বের করা হবে।’

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৫ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে