
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি সেবার নামে চলছে নৈরাজ্য। হাসপাতালে রোগীদের জন্য বরাদ্দ করা খাবারে রয়েছে ঘাটতি; ওষুধ রয়েছে, তবু রোগীকে পাঠানো হয় বাইরের দোকানে, আর নার্সদের আচরণে নেই মানবিকতা। এসব অনিয়ম ও অব্যবস্থাপনার প্রমাণ মিলেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে।
আজ মঙ্গলবার বেলা ১টা থেকে বেলা ৩টা পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সটিতে অভিযান চালায় ঠাকুরগাঁও দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের ছয় সদস্যের একটি দল। নেতৃত্বে ছিলেন সহকারী পরিচালক ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক মো. আজমির শরীফ মারজী।
অভিযান শেষে গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে দুদক কর্মকর্তা আজমির শরীফ মারজী বলেন, ‘সরকারি বরাদ্দ অনুযায়ী একজন রোগীর জন্য প্রতিদিন ১০৯ গ্রাম ব্রয়লার মুরগি সরবরাহ করার কথা। কিন্তু বাস্তবে তা দেওয়া হচ্ছে মাত্র ২২ গ্রাম। ভাত রান্নায় ব্যবহৃত হচ্ছে মোটা চাল, যেখানে বরাদ্দ আছে চিকন চালের। রান্নার কাজে ব্যবহার করা হচ্ছে খোলা, অস্বাস্থ্যকর তেল।’
তিনি আরও বলেন, হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ নাপা ও ফেক্সো ওষুধ মজুত থাকা সত্ত্বেও রোগীদের বাইরে থেকে কিনে নিতে বলা হচ্ছে। ‘রোগীরা ওষুধ চাইলেও দায়িত্বরত কর্মীরা তা দিচ্ছেন না। এমনকি সাধারণ পরীক্ষাগুলোও রোগীদের পাঠানো হচ্ছে বাইরের ডায়াগনস্টিক সেন্টারে, অধিক মূল্যে।’
অভিযানে আরও উঠে আসে নার্সদের দুর্ব্যবহারের চিত্র। রোগীদের অভিযোগ, চিকিৎসা নিতে এসে মানবিক ব্যবহার তো দূরের কথা, বরং অপমান সহ্য করতে হয় প্রতিনিয়ত। দুদক কর্মকর্তারা জানান, এ নিয়ে কর্তৃপক্ষকে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
হাসপাতালের পরিচ্ছন্নতা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তারা। ‘ময়লা-আবর্জনা, অপরিচ্ছন্ন বিছানা ও টয়লেটের দুর্গন্ধ—সব মিলিয়ে পরিবেশ একেবারে অস্বাস্থ্যকর,’ বলেন দুদক কর্মকর্তারা। এই অভিযানে রোগীরা দুদকের উপস্থিতিকে স্বাগত জানান এবং অভিযোগ জানানোর সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে হরিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীমুজ্জামান বলেন, ‘দুদকের অভিযানে যেসব অনিয়ম উঠে এসেছে, সেগুলো আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। যারাই জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৮ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৪২ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে