
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর রহমানের বিরুদ্ধে মামলা-বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয় সাংবাদিকেরা। অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, পুলিশ প্রশাসন এর আগে আওয়ামী লীগের ধামাধরা ছিল। তারা যা বলত, তা-ই করত। ফলে যেখানে পুলিশের যে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন ছিল, তারা সেই ব্যবস্থা নিত না।
ওসি শহিদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, ‘এর আগে তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাইনি। আজ আপনারা তুলেছেন, আমি বিষয়টি খতিয়ে দেখতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলব। অভিযোগ প্রমাণিত হলে সরকারের কাছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাব।’
এ বিষয়ে জানতে ঠাকুরগাঁও সদর থানার ওসি শহিদুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। ঠাকুরগাঁও সদর থানার পরিদর্শক (তদন্ত) সুজিত কুমার পাল বলেন, ‘ওসি শহিদুর রহমান অসুস্থ। বর্তমানে আমি দায়িত্বে রয়েছি। পুলিশের বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। আমরা যথাযথ দায়িত্ব পালন করছি এবং প্রতিটি অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিচ্ছি।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে