ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৈধ কাগজপত্র না থাকায় দুটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে চিকিৎসা সেবা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রমিজ আলম। আজ রোববার দুপুরে পৌর শহরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান চালানো হয়।
ইউএনও রমিজ আলম বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী নিবন্ধন বিহীন ডায়াগনষ্টিক সেন্টারগুলোতে অভিযান চালানোর সময় বৈধ কাগজপত্র না থাকায় পৌর শহরের অ্যাপোলো ডিজিটাল ডায়াগষ্টিক সেন্টার ইউনিট-২ এবং হিমালয় ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টার দুটি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে অভিযানের খবর জানতে পেরে বিভিন্ন ডায়াগনষ্টিক সেন্টার ও ক্লিনিক বন্ধ করে পালিয়ে যান ডায়াগনষ্টিক সেন্টার ও ক্লিনিকের মালিকরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আব্দুর রহমান সোহান, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা উপস্থিত ছিলেন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৫ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৯ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪৩ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে