
নিরাপত্তা চেয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অবস্থান ধর্মঘট পালন করেছেন উপজেলার ছোট খোঁচাবাড়ি গ্রামের সাঁওতাল পরিবারের সদস্যরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত ইউএনও কার্যালয়ে অবস্থান নেন তাঁরা।
তবে ইউএনও কার্যালয়ে না থাকায় বিকেলে পরিবারগুলো ফিরে যায়।
ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, দুই মাস ধরে তারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। স্থানীয় নুর ইসলাম ভান্ডারী নামের এক ব্যক্তি ও তাঁর লোকজন তাঁদের বাড়িঘর থেকে উচ্ছেদের পাঁয়তারা করছেন।
পরিবারগুলোর সদস্যরা আরও অভিযোগ করেন, আজ সকালে নুর ইসলাম ও তাঁর পরিবারের সদস্যরা লক্ষ্মী হাঁসদা নামের এক নারীর শ্লীলতাহানি ঘটান। এরপর লক্ষ্মীর মেয়েকে মারধর করা হয়।
স্থানীয় আনিসুর রহমান নামের এক ব্যক্তি বলেন, গ্রামটি মূলত সাঁওতালদের ছিল। নানা প্রতিকূলতায় টিকতে না পেরে এখন মাত্র সাত-আটটি পরিবার টিকে আছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পিছিয়ে পড়া সাঁওতাল জনগোষ্ঠীর আয় বাড়াতে একটি করাতকল রয়েছে। সেটি ভাড়া নেন নুর ইসলাম ভান্ডারী। করাতকলের সদস্য মেনোকা সরেনের অভিযোগ, নুর ইসলাম ভাড়ার টাকা দেন না। টাকা চাইতে গেলে মিথ্যা অপবাদ দিয়ে হেনস্তা করেন। ভাড়ার টাকা চাওয়াতেই আজ তাঁর বোনের ওপর হামলা হয়েছে।
তবে নুর ইসলাম ভান্ডারী অভিযোগ অস্বীকার করে বলেন, সাঁওতালরা বাড়িতে মদ বিক্রি করে। তিনি এর প্রতিবাদ করেছেন।
এ বিষয়ে কথা বলতে ইউএনও খাইরুল ইসলামকে ফোন করা হলে তিনি জানান, তিনি সরকারি কাজে রংপুরে আছেন। বিষয়টি তিনি দেখছেন।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৩৪ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
৪৪ মিনিট আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে