
গোপালপুর (টাঙ্গাইল) : খাবারের খোঁজে বনাঞ্চল থেকে লোকালয়ে আসা একটি বিরল প্রজাতির (মুখপোড়া) হনুমানকে উদ্ধারের জন্য গেল দুই দিন ধরে ৯৯৯ নম্বরে ফোন করেও কোনো সহযোগিতা পাননি বলে অভিযোগ করেছেন টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরের ডুবাইল গ্রামের শিমুল আল মামুন নামের এক ব্যবসায়ী। মামুন ওই গ্রামের সহির উদ্দিনের ছেলে।
বিরল প্রজাতির এই হনুমান অসুস্থ হয়ে আশঙ্কাজনক অবস্থায় প্রায় এক সপ্তাহ আগে কুকুরের তাড়া খেয়ে তাদের বাড়ির একটি গাছে অবস্থান নেয়। গতকাল বুধবার সকালে বৃষ্টিতে ভিজে হনুমানটি আরও অসুস্থ হয়ে গাছ থেকে মাটিতে পড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন প্রাণীটি পলিথিন দিয়ে ঢেকে দেয়।
মামুন বলেন, `বনাঞ্চল থেকে পাঁচ দিন আগে হঠাৎ করেই আমাদের বাড়িতে আসে হনুমানটি। এর পায়ে কুকুরের কামড়ের ক্ষত ছিল। অসুস্থ অবস্থায় কাতরাচ্ছিল হনুমানটি। আমি প্রয়োজনীয় চিকিৎসা ও সেবা করি।' এদিকে বাড়িতে হনুমান আসার খবর পেয়ে স্থানীয় লোকজন ভিড় করতে থাকে। কেউ কেউ কলা ও পাউরুটি খেতে দেয়। দুই দিন আগে হনুমানটি গাছ থেকে মাটিতে নেমে আসে খাবার খেতে। এ সময় আবারও অন্য একটি কুকুর তার পিঠে কামড় দেয়। পরে মামুন ও তার বোনসহ অন্যরা হনুমানটির ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দেন। পরে ফের গাছের ডালে উঠে যায়। এতে আরও অসুস্থ হয়ে পড়ে প্রাণীটি। এরপর থেকে গত দুই দিন (মঙ্গল ও বুধবার) ৯৯৯ নম্বরে ফোন দিলেও কেউ হনুমানটি উদ্ধার করতে আসেনি।
হনুমানটির দিনদিন অসুস্থতা বাড়লে মামুন দুশ্চিন্তায় পড়ে যান। পরে স্থানীয় একজনের সহযোগিতায় গতকাল বুধবার বিকেলে মধুপুর থেকে আসা উদ্ধারকারী একটি টিমের কাছে হনুমানটি হস্তান্তর করেন। এরপর ওই টিম হনুমানটিকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেয়।
এ বিষয়ে জানতে চাইলে টাঙ্গাইল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রানা মিয়া বলেন, `বিষয়টি আমার জানা নেই। হনুমানটির চিকিৎসার জন্য মধুপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হলে তারা দ্রুত এটি উদ্ধার করে।'

স্থবির হয়ে পড়া বগুড়া-সিরাজগঞ্জ নতুন ডুয়েলগেজ রেললাইন প্রকল্প গতি পেয়েছে। বর্তমান সরকারের অগ্রাধিকার তালিকায় থাকা প্রকল্পটির সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) রেলপথ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সংশোধিত ডিপিপিতে বাংলাদেশ রেলওয়ের এই প্রকল্পের খরচ বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা।
৩ ঘণ্টা আগে
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের অনুমোদিত জনবলকাঠামোয় উপাধ্যক্ষ পদ নেই। তবে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তে ডা. এ এফ এম আতিকুর রহমানকে উপাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। এর পর থেকে তিনি যাবতীয় সুযোগ-সুবিধা ভোগ করছেন। এমনকি অধ্যক্ষের জন্য বরাদ্দ সরকারি গাড়িও ব্যবহার করেন তিনি।
৪ ঘণ্টা আগে
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভায় ভারী বর্ষণে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ঘরবাড়ি, সড়ক, দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পকারখানায় পানি ঢুকে পড়েছে। প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বিশুদ্ধ পানি, খাবার-সংকটে পড়েছেন বাসিন্দারা। এ ছাড়া সড়ক তলিয়ে যাওয়ায় যোগাযোগে...
৪ ঘণ্টা আগে
যশোর শহরের চিত্রামোড়ে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) গ্রাহকসেবা কক্ষের ভেতরে ১০ জনের জটলা। সবার হাতেই এক টুকরো কাগজ। সেই কাগজে কারও ব্যবসাপ্রতিষ্ঠান, কারও-বা বাসাবাড়ির লক হয়ে পড়া বিদ্যুতিক প্রিপেইড মিটারের নাম্বার। গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টা এই দৃশ্য দেখা যায়।
৪ ঘণ্টা আগে