সিরাজগঞ্জের সলঙ্গায় এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় এসএসসি পরীক্ষার্থী এক কিশোরসহ অজ্ঞাতনামা দুজনের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগী ছাত্রীর পরিবার। ঘটনার পর থেকে অভিযুক্ত এসএসসি পরীক্ষার্থী পলাতক রয়েছে। প্রসঙ্গত, ১০ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে।
সিরাজগঞ্জের সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ধর্ষণের অভিযোগ এনে স্কুলছাত্রীর বাবা মামলা করেছেন। ঘটনায় জড়িত ওই কিশোরকে গ্রেপ্তার করতে অভিযান চলছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রীকে ১৩ এপ্রিল পরিচিত এক এসএসসি পরীক্ষার্থী ভুল বুঝিয়ে একটি মার্কেটে নিয়ে যায়। সেখানে তাকে আটকে ধর্ষণ করে। ছাত্রী অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে স্থানীয় একটি ক্লিনিকে এবং পরে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক রাকিবুল ইসলাম বলেন, ‘স্কুলছাত্রীর প্রচুর রক্তক্ষরণ হয়েছে। শরীরে দুই ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। এখন সে ভালো আছে।’

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৭ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৪১ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে