
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, ‘বিএনপি ধর্ম বেচাকেনার রাজনীতি করে না। কখনো ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেনি। বর্তমানে অনেক দল বড় বড় কথা বলছে। কিন্তু বিএনপি লোকদেখানো রাজনীতি করে না। দলটি জন্মলগ্ন থেকেই মানুষের কল্যাণে কাজ করে আসছে।
আজ বৃহস্পতিবার সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সোহাগপুর সরকারি শ্যাম কিশোর পাইলট মডেল উচ্চবিদ্যালয় মাঠে মহিলা দলের সমাবেশে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, ‘নারীরা সমাজের অগ্রগতির গুরুত্বপূর্ণ শক্তি। তাদের অংশগ্রহণ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। বিএনপি সব সময়ই নারীদের সম্মান, শ্রদ্ধা এবং মর্যাদা দিয়ে আসছে।’
উপজেলা মহিলা দলের আহ্বায়ক ফ্লোরা ইকবালের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সিরাজগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজি জামাল উদ্দিন ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক হাজি আব্দুর রাজ্জাক মণ্ডল, সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, জেলা বিএনপি সদস্য গোলাম আজম, সাবেক সদস্যসচিব বনি আমিন, সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আবদুল মান্নান, বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজি আলতাফ হোসেন প্রামাণিক, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, জেলা বিএনপির নেতা হাজি আকছেদ আলী প্রামাণিক, সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, সাবেক সাংগঠনিক সম্পাদক মনোয়ার চৌধুরী বাবু প্রমুখ।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে