
কোরবানির পশুর হাটে বিক্রির জন্য সিরাজগঞ্জের বেলকুচিতে প্রস্তুত করা হয়েছে ৩৫ মণ ওজনের একটি গরু। উপজেলার দৌলতপুর ইউনিয়নের বওড়া নতুনপাড়া এলাকার কসমেটিকস ও ফুল ব্যবসায়ী আব্দুল মতিন প্রায় ৩ বছর ধরে পরিবারের সদস্যদের মতোই মায়া-মমতায় লালন-পালন করছেন ফ্রিজিয়ান জাতের গরুটি। শান্ত স্বভাবের এ গরুর নাম মালিক শখ করে রেখেছেন ‘বান্টি’।
জানা গেছে, আব্দুল মতিনের পালিত ৬ ফুট উচ্চতা, প্রস্থ ১১ ফুট, ৩৫ মণ ওজনের বান্টি নামের গরুটি উপজেলার সবচেয়ে বড় গরু। বিশাল দেহের হলেও তাকে সামলাতে কোনো রকম কষ্ট পোহাতে হয় না। কারণ, লালন-পালনকারী ও মালিকের কথার বাইরে যায় না এই গরু। বান্টিকে গমের ভুসি, ছোলার ভুসি, অ্যাংকরের ভুসি, খেসারি ভুসি, ভুট্টার ছাতু, গমের ছাতু, পায়রার ছাতু, ধান ভাঙানো গুঁড়া, চিড়া, গুড়, কলা, শাকসবজি, দেশীয় ঘাসসহ নানান প্রাকৃতিক খাবার খাইয়ে এবারের কোরবানির হাটে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে গরুটির দাম ৯ লাখ ৫০ হাজার টাকা উপহার হিসেবে থাকছে ৩৫ কেজির একটি খাসি। এমনটাই বলছেন গরুটির মালিক আব্দুল মতিন। কখনো কখনো বাইরে বের করা হলে ভিড় জমে উৎসুক জনতার।
আব্দুল মতিন বলেন, ‘তিন বছর ধরে ফ্রিজিয়ান জাতের এ গরু লালন-পালন করছি। হজে যাওয়ার কিছু গচ্ছিত টাকা দিয়ে কিনেছিলাম গরুটি। গরুটি বিক্রি হলেই সামনে হজে যাব। গরুটি খুবই শান্ত এবং আমরা যা বলি সেটাই শোনে, তাই শখ করে তার নাম রেখেছি ‘বান্টি’। বান্টিকে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে প্রস্তুত করা হয়েছে। প্রতিদিন তার খাদ্য লাগে ৯০০ থেকে ১ হাজার টাকার। বান্টির ওজন ৩৫ মণ ও উচ্চতা ৬ ফুট। আসন্ন কোরবানির ঈদে বান্টিকে বিক্রির জন্য হাটে নিব, দাম চাচ্ছি ৯ লাখ ৫০ হাজার টাকা।’
গরুটির পরিচর্যাকারী আব্দুল খালেক সরকার বলেন, ‘গরুটাকে আমি নিজের সন্তানের মতো বড় করেছি। তিন বছর ধরে প্রতিদিন নিয়ম করে খাওয়ানো, গোসল করানো, পরিচর্যা করেছি। কখনো কৃত্রিম কিছু খাওয়াইনি। কলা, শাকসবজি, খৈল, ভুসি, চালের খুদ, ভুট্টা আর ঘাস খাইয়ে ওকে বড় করেছি।’
স্থানীয় বাসিন্দা জেলহক মোল্লা বলেন, বান্টি নামের গরুটি খুব যত্ন করে লালন-পালন করেছেন আব্দুল মতিন। পুরোপুরি প্রাকৃতিক পদ্ধতিতে লালন-পালন করেছেন। বেলকুচি উপজেলায় এটি সবচেয়ে বড় গরু। এবারের কোরবানির হাটে বান্টি সাড়া ফেলবে।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুল হক জানান, ‘বান্টি নামের গরুটিকে আব্দুল মতিন প্রাকৃতিক খাবার খাইয়ে প্রস্তুত করেছেন। তিনি সব সময় এ গরুর লালন-পালন বিষয়ে আমাদের কাছ থেকে পরামর্শ নিয়েছেন। কোরবানির জন্য উপযুক্ত আব্দুল মতিনের পালিত গরুটি। বেলকুচি উপজেলায় এটি সবচেয়ে বড় গরু, যা কোরবানির হাটে সাড়া ফেলবে।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে