
খুলনা মহানগরীর জোড়াগেট হাটে বসা খুলনার সবচেয়ে বড় কোরবানির পশুর হাট শেষ হয়েছে। খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) পরিচালিত এই পশুর হাট থেকে এবার সোয়া ২ কোটি টাকার বেশি রাজস্ব আদায়।

কোরবানি ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। সামর্থ্যবান ব্যক্তির ওপর কোরবানি আদায় করা ‘ওয়াজিব’ দায়িত্ব। তবে অনেক সময় অনিচ্ছাকৃতভাবে বা বিশেষ কোনো কারণে কোরবানি দেওয়া সম্ভব হয় না। সামর্থ্য থাকার পরও যদি কোরবানি না দেওয়া হয়, তবে করণীয় কী?

কোরবানির ঈদকে সামনে রেখে বাগেরহাটের পশুর হাটগুলোতে শেষ মুহূর্তে ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি থাকলেও বড় গরুর দাম কম পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন খামারিরা। জেলার বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী হাটে গভীর রাত পর্যন্ত পশু বেচাকেনা চলছে।

ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর পশুর হাটগুলোয় শেষ মুহূর্তের বেচাকেনা জমে উঠেছে। দিনভর ক্রেতাদের আনাগোনা কম থাকলেও সন্ধ্যার পর থেকে হাটগুলোয় ভিড় ও বেচাকেনা উল্লেখযোগ্য হারে বেড়েছে।