
সিরাজগঞ্জ সদরে যমুনা নদীতে জাটকা শিকারের দায়ে ৯ জেলেকে আটক করে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছেন উপজেলা মৎস্য বিভাগ। এ সময় তাঁদের কাছ থেকে ২৮৬ কেজি জাটকা জব্দ করা হয়। আজ শনিবার ভোরে সদর উপজেলার সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ (ক্রসবার-৪) ও পুরোনো জেলখানা ঘাট এলাকায় অভিযান চালায় মৎস্য বিভাগ।
এ সিরাজগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযান চলাকালে ২৮৬ কেজি জাটকাসহ ৯ জেলেকে আটক করা হয়। পরে ভবিষ্যতে আর কখনো তারা জাটকা ধরা কিংবা বিক্রি করবে না বলে মুচলেকা দিলে, তাদের ছেড়ে দেওয়া হয়।’
তিনি//// আরও বলেন, ‘এ সময় নদীর তীরে কিছু অবৈধ কারেন্ট জাল পাওয়া যায়। পরে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। আর জব্দকৃত জাটকাগুলো স্থানীয় সাতটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।’
অভিযানে সদর উপজেলা মৎস্য বিভাগের ক্ষেত্র সহকারী গোলাম রাব্বি, সিরাজগঞ্জ সদর নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১১ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৪৩ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে