
সিরাজগঞ্জের রায়গঞ্জে দেউলমোড়া গ্রাম থেকে পরিত্যক্ত শৌচাগার (টয়লেট) থেকে ছোঁয়া মণি (৭) নামের এক মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে রায়গঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, বুধবার রাতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহের মুখ, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।
নিহত ছোঁয়া মণি উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মিরের দেউলমোড়া গ্রামের প্রবাসী সুমন শেখের মেয়ে। শিশুটির মা মোছা. আতিয়া পারভীন একমাত্র মেয়ের মৃত্যুর খবর শুনে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। সুস্থ হওয়ার পর মামলা করবেন বলে জানিয়েছেন।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে মাদ্রাসা থেকে ফেরার পর ছোঁয়া মণি নিখোঁজ হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে বিকেলে দাদাবাড়ির পাশের ভাঙা ও পরিত্যক্ত টয়লেটে তার মরদেহ দেখতে পায় এলাকাবাসী। শিশুটির পরনের জামা রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৩ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৩৬ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে