
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নে ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিশিয়ারি) কর্মসূচির সুফলভোগীদের মধ্যে মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের চাল বিতরণের অভিযোগ উঠেছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ভুক্তভোগী এই অভিযোগ করেন। বিষয়টি স্বীকার করেছেন ধামাইনগর ইউনিয়ন পরিষদের সচিব রোজিন পলাশও।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, প্রতি মাসে ইউনিয়নের ২০২ জন নারী উপকারভোগীর মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ভুক্তভোগী জানান, গতকাল সোমবার বিতরণ করা চালের মধ্যে পচন, পোকা ও দুর্গন্ধ পাওয়া গেছে। ফলে এসব চাল খাওয়ার অনুপযোগী। তাঁদের অভিযোগ, দরিদ্র জনগোষ্ঠীর সহায়তায় সরকার এ কর্মসূচি চালু করলেও বাস্তবে খাওয়ার অনুপযোগী চাল তুলে দেওয়া হচ্ছে।
ধামাইনগর ইউনিয়ন পরিষদের সচিব রোজিন পলাশ চালের মান খারাপের বিষয়টি স্বীকার করে বলেন, ‘এবারের চালগুলো ভালো নয়। খাদ্যগুদাম থেকে যে চাল দেওয়া হয়, আমরা সেটিই বিতরণ করি। তবে এ২ বিষয়ে ইউএনও স্যারকে অবগত করা হবে।’
উপজেলা সমবায় অফিসার ও ট্যাগ অফিসার দেলোয়ার হোসেন বলেন, ‘আমি শুধু উদ্বোধন করেছি। বস্তা খুলে চাল দেখা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
চান্দাইকোনা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন, ‘আমি নতুন যোগদান করেছি। বিতরণ করা চালগুলো আমার আগেই গুদামজাত করা হয়েছে।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, পচা চাল বিতরণের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৫ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৮ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে