
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় জমিসংক্রান্ত বিরোধের জেরে চলাচলের রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে ওমর ফারুক নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এতে বেল্লাল হোসেনেরসহ মোট ২৩ পরিবার ভোগান্তিতে পড়েছে।
ভুক্তভোগী বেল্লাল হোসেন বিষয়টি নিয়ে গত শনিবার বিকেলে সলঙ্গা থানায় লিখিত অভিযোগ দেন। তিনি রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার বেতুয়া উত্তরপাড়া গ্রামের মৃত আছের আলীর ছেলে। অভিযুক্ত ব্যক্তি হলেন একই গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে ওমর ফারুক।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ১৩ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে সলঙ্গা থানার বেতুয়া মৌজায় বসতবাড়িতে অবস্থানকালে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ ওমর ফারুক বেল্লাল হোসেনকে গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে তাঁকে অতর্কিতভাবে মারধর করা হয়। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও কালশিরার জখম হয়।
এ সময় তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে স্ত্রী তাছলিমা খাতুনকেও মারধর করে ওমর ফারুক ও তাঁর লোকজন। এ ছাড়া ওই সময় বেল্লালের কাছ থেকে ইট কেনার ১৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাঁদের উদ্ধার করে। এ অবস্থায় প্রতিপক্ষ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
বেল্লাল হোসেন বুধবার দুপুরে মোবাইল ফোনে বলেন, ‘জমি নিয়ে বিরোধের জেরে গত শনিবার দুপুরে ওমর ফারুক ও তাঁর লোকজন আমাকে মারধর করেন। ওই দিন বিকেলে থানায় অভিযোগ করি। কিন্তু অভিযোগ করার আগেই আমাদের বাড়ির সামনের রাস্তা বন্ধ করে দেন তাঁরা। পরে চারপাশ বাঁশ দিয়ে ঘের দিয়ে দেয়। এখন গবাদিপশু নিয়েও বিপাকে পড়েছি। পুলিশ ঘটনাস্থলে এসেও বেড়া সরাতে বলেছে, কিন্তু এখনো সরানো হয়নি। আমাদের তিন পরিবারসহ মোট ২৩ পরিবারের যাতায়াতে সমস্যা হচ্ছে।’
জানতে চাইলে অভিযুক্ত ওমর ফারুক বলেন, ‘তারা আগে আমাদের বাড়ির ওপর দিয়ে যাতায়াত করত। কিন্তু পরিবারের নিরাপত্তার কথা ভেবে এখন আর যেতে দিচ্ছি না।’
এ বিষয়ে সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান বলেন, ‘অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়েছি। বাঁশের বেড়া তুলে যাতায়াতের রাস্তা উন্মুক্ত করতে বলেছি।’ রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হুমায়ুন কবির বলেন, ‘আমাদের কাছে যদি লিখিত অভিযোগ দেওয়া হয়, তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেব।’

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৩৭ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে