
সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ার ধানগড়া মহল্লায় আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্নার বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাতে মোটরসাইকেলে চড়ে আসা কয়েকজন যুবক বাড়ির সামনে দুটি পেট্রলবোমা ছুড়ে পালিয়ে যান। এই ঘটনায় কেউ হতাহত হননি। স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা আগুন নেভান।
ঘটনার পরপরই সিরাজগঞ্জ পুলিশ সুপারকে বিষয়টি জানানো হয়। এরপর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।
শরিফুল ইসলাম ইন্না বলেন, ‘দীর্ঘদিন ধরে ভাঙ্গাবাড়ি ও সরদারপাড়ার মধ্যে মারামারি চলছে। আমার বাসা দুই এলাকার বর্ডারে।’ তিনি আরও বলেন, ‘রাত সাড়ে ৯টার দিকে কয়েকজন এসে দুইটা পেট্রলবোমা নিক্ষেপ করেছে। সামনে আরও দুইটা বাড়ি আছে, সেখানেও দুইটা পেট্রলবোমা নিক্ষেপ করেছে।’
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে থানা থেকে একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৪ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৩৮ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে