
শেরপুরের নকলায় যৌথ বাহিনীর অভিযানে ৮৫ বস্তা সরকারি চাল জব্দ ও এতে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা মো. শাহজাহানের দলীয় সদস্য পদ প্রাথমিকভাবে স্থগিত করা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে নকলা উপজেলা বিএনপির কার্যালয়ে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জানানো হয়, এ-সংক্রান্ত মামলার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত শাহজাহানের পদ স্থগিত থাকবে। শাহজাহান চরঅষ্টধর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
উপজেলা বিএনপির আহ্বায়ক খোরশেদুর রহমান সভায় উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘সরকারি চাল জব্দের ঘটনায় শাহজাহানের বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি জেলহাজতে আছেন। তাই বিচারকার্য শেষ না হওয়া পর্যন্ত আমরা দলীয় ফোরামে আলোচনা করে তাঁর সদস্যপদ সাময়িক স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি। বিচারকার্য শেষ হওয়ার পর দলীয় গঠনতন্ত্র মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
গত বৃহস্পতিবার রাতে চরঅষ্টধর ইউনিয়নের চরবসন্তী নুরুল ইসলাম মার্কেটের গুদাম ও দরবারচর গ্রামে কৃষি অধিদপ্তরের পরিত্যক্ত ভবন থেকে ৮৫ বস্তায় ৩০ কেজি করে মোট ২ হাজার ৫৫০ কেজি সরকারি চাল জব্দ করে যৌথ বাহিনী। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাতেই আটক করা হয় বিএনপি নেতা শাহজাহানকে। এ বিষয়ে পরদিন শুক্রবার শাহজাহান, চরবসন্তী নুরুল ইসলাম মার্কেটের মালিক শাহজাহানের ছোট ভাই মো. নুরুল ইসলামসহ আরও ৬-৭ জনকে আসামি করে নকলা থানায় মামলা করা হয়। পরে শাহজাহানকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় পুলিশ।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৬ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে