
ভারী বৃষ্টিপাত ও উজানে ভারতের মেঘালয় থেকে নেমে আসা আকস্মিক পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদর বাজার প্লাবিত হয়েছে। আজ শনিবার (১৩ জুন) সকালে উপজেলার মহারশি ও সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পেয়ে উপজেলা সদর বাজার প্লাবিত হয়। পানি বাড়া অব্যাহত থাকলে জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকার...

শেরপুরে কিশোর গ্যাংয়ের হামলায় নিহত পলিটেকনিক শিক্ষার্থী আল মুহতাছিম সাইফের হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিষধর সাপের কামড়ে ইফাত মিয়া (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নয়াবিল ইউনিয়নের নামা হাতিপাগাড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফুটবল বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে শেরপুর সরকারি কলেজ মাঠে বৃহস্পতিবার ব্রাজিল সমর্থকদের আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। তিন শতাধিক ভক্ত জার্সি, পতাকা, বাঁশি, ঢাক-ঢোল ও স্লোগানে অংশ নেন। র্যালি শহরের প্রধান সড়ক ঘুরে আবার কলেজ মাঠে এসে শেষ হয়।