
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুর জেলার নদ-নদীগুলোর পানি ফের বাড়তে শুরু করেছে। এতে জেলার অন্তত চারটি নদ-নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। এর মধ্যে চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ১২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
শুক্রবার (৩০ মে) দুপুর ১২টা পর্যন্ত চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ১২৫ সেন্টিমিটার ওপরে ছিল। এ ছাড়া ভোগাই ও পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার কাছাকাছি রয়েছে। মহারশি ও সোমেশ্বরী নদীতেও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
স্থানীয়রা বলছেন, ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলায় টানা বৃষ্টি হচ্ছে। ফলে সেখান থেকে নেমে আসা পাহাড়ি ঢল শেরপুরের নদীগুলোর পানির স্তর বাড়িয়ে দিচ্ছে। এতে জেলার ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকার মানুষ নতুন করে বন্যার আশঙ্কায় রয়েছেন।
ঝিনাইগাতীর দিঘিরপাড় এলাকার গৃহিণী আছমত আরা (৩৮) বলেন, ‘কয়দিন আগেই আল্লাহ বাঁচাইছে বন্যা থাইক্কা। এখন যেইভাবে বৃষ্টি হইতাছে, আর মহারশির পানি বাড়তাছে—ভয় লাগতাছে আবার বন্যা হইব।’

চেল্লাখালী নদীর পাড়ঘেঁষা সন্ন্যাসীভিটা গ্রামের বাসিন্দা আক্কাছ আলী (৫০) বলেন, ‘বৃহস্পতিবার রাত থাইকা নদীতে ঢলের পানি আসতাছে। যদি বৃষ্টি না কমে, তাইলে আমরা বড় বিপদে পড়ব।’
বাঘবেড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূরে আলম বলেন, ‘চেল্লাখালী নদীর পানি দ্রুত বাড়ছে। ঢলের পানি ও বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যার আশঙ্কা রয়েছে।’
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম বলেন, ‘টানা বৃষ্টি ও ঢলে মহারশি ও সোমেশ্বরী নদীর পানি বাড়ছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা হতে পারে। তবে পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত রয়েছি।’
শেরপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আখিনুজ্জামান জানান, ‘জেলার চারটি নদ-নদীর পানি বিপৎসীমার কাছাকাছি রয়েছে। এর মধ্যে চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ১২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলায় নদী-রক্ষা বাঁধে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই। আজ ও আগামীকাল বৃষ্টি না হলে নদীর পানি কমে যাবে।’

ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১৩ মিনিট আগে
রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
৪০ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
১ ঘণ্টা আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
১ ঘণ্টা আগে