
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় অবস্থিত একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক্সকাভেটর দিয়ে কিলন ভেঙে ভাটাটি বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে ভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার (১৩ এপ্রিল) দুপুরে নড়িয়া উপজেলার কালিকা প্রসাদ এলাকায় অবস্থিত মেসার্স মক্কা ব্রিকস ফিল্ডে এই অভিযান চালানো হয়।
শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান পলাশের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
পরিবেশ অধিদপ্তর, শরীয়তপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল নোমান জানান, অভিযানকালে আদালত দেখতে পান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ধারা ৫(২) ও ৮(৩)(ঙ) লঙ্ঘন করে ভাটাটি পরিচালিত হচ্ছিল। এ সময় এক্সকাভেটর (ভেকু) দিয়ে ভাটাটির কিলন ভেঙে ফেলা হয় এবং প্রস্তুত করা কাঁচা ইট নষ্ট করে কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়।
একই সঙ্গে আইন লঙ্ঘনের দায়ে মেসার্স মক্কা ব্রিকস ফিল্ডকে ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর, শরীয়তপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল নোমান প্রসিকিউশন দেন। এ ছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জেলা পুলিশ এবং আনসার-ভিডিপি সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান পলাশ বলেন, মক্কা ব্রিকস ফিল্ড ইটভাটাটি অবৈধভাবে পরিচালনার কারণে পরিবেশ ও মাটি ব্যবস্থাপনা আইনে ভাটাটি ভেঙে বন্ধ করে দেওয়া হয়েছে এবং ভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে