
কালীগঞ্জের কৃষ্ণনগরে ক্ষতিকর রাসায়নিক দিয়ে কাঁচা আম পাকানোর দায়ে ভ্রাম্যমাণ আদালত অলির রহমান (৩৮) নামের একজন আম ব্যবসায়ীকে ১৫ দিন কারাদণ্ড দিয়েছেন। গতকাল রোববার বেলা ২টার দিকে উপজেলার কৃষ্ণনগর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাহার আলী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাহার আলী অভিযানে কৃষ্ণনগর বাজারের রওশান আলী কাগুচি দোকান ঘর থেকে ২৬ ক্যারেট গোবিন্দভোগ আম জব্দ করেন। এ সময় তিনি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আইনে দোকানের মালিক আম ব্যবসায়ী অলির রহমানকে ১৫ দিনের কারাদণ্ড দেন। পাশাপাশি জব্দ করা আমগুলো চেয়ারম্যানের কার্যলয়ে রেখে যান।
এ সময় উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আজাহার আলী সাংদিকদের বলেন, পাকা আমের মৌসুম শুরুর আগেই অসাধু ব্যবসায়ীরা বেশি মুনাফার আশায় রাসায়নিক দিয়ে আম পাকাচ্ছেন। এই আমগুলো বাজারজাত করতে এখনো যথেষ্ট সময় বাকি আছে। বাইরে থেকে পাকা মনে হলেও আমগুলো আসলে অপরিপক্ক। এসব বিষাক্ত আম ব্যবসায়ীরা বিক্রি ও ঢাকায় পাঠাচ্ছেন। এসব আম মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে