সাতক্ষীরার কালীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে পঞ্চানন সরকার (৪৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের দাঁড়িয়ালা গ্রামে এ ঘটনা ঘটে।
পঞ্চানন সরকার দাঁড়িয়ালা গ্রামের মৃত অবনী সরকারের ছেলে।
পঞ্চাননের মেয়ে প্রিয়াংকা সরকার বলেন, ‘সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির বৈদ্যুতিক ফ্যান চালানোর জন্য প্লাগ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান বাবা। এ সময় মাকে নিয়ে সাতক্ষীরায় অবস্থান করছিলাম। প্রতিবেশীদের মাধ্যমে বাবার মৃত্যুর খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।’
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন বলেন, এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।

২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২০ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
২ ঘণ্টা আগে