
দেশের বাজার স্থিতিশীল রাখতে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি হচ্ছে শুল্কমুক্ত চাল। গেল ১২ আগস্ট থেকে এই বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়। প্রথম দিকে ২০ থেকে ২৫ ট্রাক চাল আমদানি হলেও চাহিদা থাকায় এখন প্রতিদিন ৮০ থেকে ১০০ ট্রাক চাল আমদানি হচ্ছে প্রতিদিন।
হিলি কাস্টমসের তথ্যমতে, গত ১২ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত ১ হাজার ১৩৬ ট্রাকে ৪৮ হাজার ৪৭১ টন চাল আমদানি হয়েছে। এদিকে বন্দর দিয়ে চালের আমদানি বাড়ায় কমতে শুরু করেছে সব ধরনের চালের দাম। বেশি দাম কমেছে চিকন জাতের চালের। চালের দাম কমায় স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মধ্যে।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে হিলি স্থলবন্দরে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই বন্দর দিয়ে মূলত ভারত থেকে সম্পা কাটারি, মিনিকেট, ৪০/ ৯৪ ও স্বর্ণা-৫ জাতের চাল আমদানি হচ্ছে।
আমদানি শুরুর দিকে প্রতি কেজি সম্পা কাটারি জাতের চাল বন্দরে বিক্রি হয়েছিল ৭০ টাকা দরে, বর্তমানে সেই চাল কেজিতে ৪ টাকা কমে বিক্রি হচ্ছে ৬৬ টাকা কেজি দরে। ৪০/ ৯৪ জাতের চাল বিক্রি হয়েছিল ৬০ টাকা কেজি দরে, বর্তমানে কেজিতে ৩ টাকা কমে বিক্রি হচ্ছে ৫৭ টাকা কেজি দরে। আর মোটা জাতের স্বর্ণা-৫ চালের কেজিতে ২ টাকা কমে ৫২ টাকা কেজির চাল বিক্রি হচ্ছে ৫০ টাকা করে।

হিলি স্থলবন্দরে চাল কিনতে আসা ঢাকার ব্যবসায়ী আব্দুল্লাহ বলেন, ‘আমি ঢাকা থেকে এই বন্দরের চাল কিনতে আসছি। এখানকার চালের মান ভালো এবং দামও কম, সে কারণে এখানে চাল কিনতে আসা। গত কয়েক দিনে ২ হাজার টন চাল কিনেছি। যে পরিমাণ চাল আসছে, তাতে আরও দাম কমবে।’
নাটোর থেকে চাল কিনতে আসা মামুন বলেন, ‘হিলি বন্দরে চাল কিনতে অনেক সুবিধা। কারণ অন্য বন্দরগুলোতে গুদামে গুদামে ঘুরে চালের মান দেখে কিনতে হয়, কিন্তু এখানে সেটা করতে হয় না। বন্দরের ভেতরে চালবোঝাই ট্রাক সারিবদ্ধ হয়ে আছে, চালের মান দেখে সেখানে দাম করে আমরা কিনতে পারছি, এতে হয়রানি হতে হয় না।’ চালের দাম স্থিতিশীল রাখার দাবি জানান তিনি।
জানতে চাইলে হিলি স্থলবন্দরের চাল আমদানিকারক নুর ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারের অনুমতি পাওয়ার পর আমরা হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা ভারত থেকে চাল আমদানি শুরু করেছি। প্রতিদিন আমাদের বন্দরে ৮০ থেকে ১০০ ট্রাক চাল আমদানি হচ্ছে। চাল আমদানির ফলে বাজার অনেকটাই নিয়ন্ত্রণে আসছে, কেজিতে ৩ থেকে ৪ টাকা চালের দাম কমেছে। সরকার চালের যে অনুমতি দিয়েছে, সবগুলো বন্দরে প্রবেশ করলে চালের দাম আরও কমে আসবে।’
এ বিষয়ে হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা এমআর জামান বাঁধন বলেন, হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে যে চাল আমদানি হচ্ছে, সেগুলো শুল্কায়ন করে দ্রুত ছাড়করণে ব্যবসায়ীদের আমরা সব ধরনের সহযোগিতা করছি, যাতে করে আমদানির পর তারা দ্রুত বাজারে চাল সরবরাহ করতে পারে। যেহেতু চাল আমদানিতে শুল্ক নেই, শুধু ২ শতাংশ অগ্রিম আয়কর দিয়ে ব্যবসায়ীরা চাল খালাস করতে পারছেন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৫ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৯ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪৩ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে