
রংপুরের পীরগঞ্জে মালয়েশিয়াপ্রবাসীর স্ত্রী আসমা বেগমকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার দুপুরে তাঁদের আদালতে নেওয়া হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভেন্ডাবাড়ি ইউনিয়নের ভবানীপুর (বাদিপাড়া) গ্রামের শাহীনুর (৪৮) এবং তাঁর ছেলে বেলাল হোসেন (২২)। গতকাল রোববার বেলা দেড়টার দিকে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে এই বাবা-ছেলেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। তাঁদের রিমান্ড আবেদন করা হবে।
গত শুক্রবার ভোরে পীরগঞ্জের ভেন্ডাবাড়ি ইউনিয়নের ভবানীপুর (বাদিপাড়া) গ্রামে নিজ বাড়িতে আসমা বেগমের (৪৫) গলাকাটা লাশ উদ্ধার করা হয়। তিনি মালয়েশিয়াপ্রবাসী সাজু মিয়ার স্ত্রী। এ ঘটনায় নিহতের মেয়ে সোনিয়া আক্তার পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেছেন।
নিহতের মেয়ে সোনিয়া আক্তার জানান, গত বুধবার দিবাগত রাত থেকে একাধিকবার ফোন দিলেও মা কোনো সাড়া দেননি। বৃহস্পতিবার রাতে প্রবাসী বাবা সাজু মিয়াও মায়ের খোঁজ চান। উদ্বেগ বাড়লে রাত ১২টার দিকে এক প্রতিবেশী নারীকে মাকে ডাকতে পাঠান সোনিয়া। সাড়া না পেয়ে প্রাচীর টপকে আরেকজন ঘরে ঢুকে ভেতর থেকে গেট খুললে এলাকাবাসী রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মেয়ের বিয়ের পর থেকে আসমা বেগম বাড়িতে একাই থাকতেন।
পীরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘ওই নারীকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনার পরপরই তদন্ত শুরু হয় এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িত সন্দেহে ওই দুই বাবা-ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাঁদের আদালতে পাঠানো হয়েছে। হত্যার মোটিভ ও পেছনের কারণ অনুসন্ধানে রিমান্ড আবেদন করা হবে।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে