
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘দেশের অর্থনৈতিক পরিস্থিতিকে কাজে লাগিয়ে মির্জা ফখরুলরা ঝোপ বুঝে কোপ মারতে চাচ্ছেন। তাঁরা রাস্তা অবরোধ ও পদযাত্রা দিয়ে সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারকে নামাতে চান। আমাদের সাধারণ সম্পাদক বলেছেন বিএনপির এটা পদযাত্রা না, এটা মরণযাত্রা। তারা নিজেরাও মরতে চায়, বাংলার মানুষকেও মারতে চায়।’
প্রতিমন্ত্রী আজ শুক্রবার দিনাজপুরের বোচাগঞ্জ মুড়িয়ালা পুলহাট উচ্চবিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবন উদ্বোধন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছন্দা পালের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী এস এম শাহীনুর ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন্দ্র নাথ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. তৈয়মুর রহমান, সাধারণ সম্পাদক শাহীন ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
এ সময় সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মো. আফছার আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আহসান হাবিবসহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘২০০১ সালের ১ অক্টোবরের নির্বাচনের পর সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন চালানো হয়েছে। তাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। নারীদের নির্যাতন করা হয়েছে। সেসব বিষয় মির্জা ফখরুলরা এখন সব ভুলে গেছেন। আজকে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে এই বাংলাদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলা হয়েছে। এই সোনার বাংলাকে ধরে রাখতে হবে। সে জন্যই এই পুলহাট মুড়িয়ালা উচ্চবিদ্যালয়ের যে একাডেমিক ভবন আমি আজ উদ্বোধন করেছি, এই ভবন থেকে আগামী দিনে সোনার মানুষ তৈরি হতে হবে। তাহলেই আমরা সোনার বাংলাকে ধরে রাখতে পারব।’
প্রতিমন্ত্রী পরে দিনাজপুরের বোচাগঞ্জের আব্দুর রউফ চৌধুরী অডিটরিয়ামে সেতাবগঞ্জ মহিলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৭তম বার্ষিক সাধারণ সভায় যোগ দেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে