লালমনিরহাটের পাটগ্রামে অবৈধভাবে বালু তোলায় তিন ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে এ কারাদণ্ড দেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার জোংড়া ইউনিয়নের মোমিনপুর গ্রামের বাসিন্দা ইসমাইল হোসেনের ছেলে হামিদুল ইসলাম (২২), একই উপজেলার পাটগ্রাম পৌরসভার মির্জারকোর্ট এলাকার বাসিন্দা টিপু সুলতানের ছেলে ফিরোজ হাসান (২৪) এবং জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার গ্রামের অনিল মণ্ডলের ছেলে গৌতম মণ্ডল (৩৪)।
জানা গেছে, উপজেলার মির্জারকোর্ট ও মোমিনপুর নামক স্থানে নদী ও আবাদি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রয়ের উদ্দেশ্যে স্তূপ করায় ওই তিন ব্যক্তিকে আটক করা হয়। পরে আদালত তাঁদের প্রত্যেককে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। আদালত পরিচালনার সময় পাটগ্রাম থানার উপপরিদর্শক সোহাগসহ থানার একদল পুলিশ সদস্য তাঁদের সহায়তা করেন।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ বলেন, তিন ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অবৈধ কাজ বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে