
রংপুর-কুড়িগ্রাম সড়ক চার লেনে উন্নীতকরণ, অবৈধ যান চলাচল বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা।
বুধবার (১৪ মে) সকাল ১০টা থেকে রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ বাসস্ট্যান্ডে রংপুর-কুড়িগ্রাম সড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন তাঁরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে সেখানে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা মানববন্ধন করেন।
কাউনিয়া উপজেলা সচেতন নাগরিক ফোরামের (সনাফ) নেতা জালাল উদ্দিন ভূইয়া মামুনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সনাফের আহ্বায়ক মমিন মিল্লাত, সদস্য নাজমুল হাসান নান্নু, রবিউল ইসলাম, মাইদুল ইসলামসহ আরও অনেকে।
বক্তারা বলেন, ‘আমরা এক কঠিন সময় পার করছি। রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, আর এতে হারাচ্ছি আমাদের প্রিয়জনদের। এই মৃত্যুর মিছিল আর কত দিন চলবে? কিছুদিন আগে আমাদের এলাকার সাত্তার ও তার পরিবারের তিন সদস্যের মধ্যে দুজন নিহত হয়েছে। মঙ্গলবারও একই গ্রামের আরেকটি পরিবারে তিনজন একসঙ্গে নিহত হয়।
এ দুর্ঘটনার পেছনে সবচেয়ে বড় কারণ হলো, রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক এখনো চার লেনে উন্নীত হয়নি। এই সড়কে অবৈধ যান চলাচল করে। সরু রাস্তার কারণে যান চলাচলে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, আর এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। আর কত?’
বক্তারা অবিলম্বে তাঁদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। তা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।
প্রসঙ্গত, মঙ্গলবার সকাল ৯টার দিকে স্ত্রী রুবিনা, দুই বছর বয়সের সন্তান রহমত ও এসএসসি পরীক্ষার্থী ভাতিজি আফসানা আক্তার স্নেহাকে নিয়ে মোটরসাইকেলে উপজেলা সদরে পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিলেন মীরবাগ বাজারের লন্ড্রি ব্যবসায়ী আশরাফুল। জুম্মারপাড় কৃষি কলেজের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি পড়ে গেলে তিন আরোহী রাস্তার ওপরে ছিটকে পড়েন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস রাস্তার ওপরে পড়ে থাকা মোটরসাইকেলের তিন আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। গুরুতর আহত হন মোটরসাইকেলচালক আশরাফুল। পরে স্থানীয় লোকজন এসে আশরাফুলকে আহত অবস্থায় এবং বাকি তিনজনের মরদেহ উদ্ধার করেন।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩৫ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৩৮ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে