
বন বিভাগের ঠাকুরগাঁও রেঞ্জের সিংড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করার অপেক্ষায় বিরল প্রজাতির আটটি শকুন। প্রতিবছর এ উদ্যান থেকে ১৫-১৬টি করে শকুন অবমুক্ত করা হয়। আর শকুনের অস্তিত্বের রক্ষায় এ উদ্যোগ প্রকৃতিতে অপরিসীম ভূমিকা রাখছে বলে মনে করেন সচেতন মহল।
ঠাকুরগাঁও বনবিট কর্মকর্তা গয়া প্রসাদ পাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এবার অবমুক্তির অপেক্ষায় রয়েছে আটটি শকুন। তবে এই জাতীয় উদ্যানে একটি শকুন অতিথি হয়ে রয়েছে অনেক দিন।’
জানা যায়, প্রকৃতির ঝাড়ুদার বলে পরিচিত শকুন এখন প্রায় বিলুপ্তির পথে। প্রকৃতিতে ভারসাম্য রক্ষায় ২০১৬ সালে জেলার বীরগঞ্জের বটতলী এ জাতীয় উদ্যানটি গড়ে তোলা হয়েছে শকুন উদ্ধার ও পরিচর্যাকেন্দ্র হিসেবে।
রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন এলাকা থেকে ধরা পড়া শকুন উদ্ধার করে আনা হয় এই কেন্দ্রে। তারপর চিকিৎসা ও পরিচর্যা করা হয়। উড়তে সক্ষম হলে এদের পায়ে বাংলাদেশ লেখা বিশেষ ট্যাগ লাগিয়ে প্রকৃতিতে অবমুক্ত করে দেওয়া হয়।

ময়মনসিংহ নগরীর মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও আশপাশে শতাধিক অবৈধ দোকান-স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের কার্যালয়ের একাংশও গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের নেতা কর্মী ও শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করেন।
৩ মিনিট আগে
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো (পে-স্কেল) ঘোষণাকে স্বাগত জানিয়ে বর্তমান সরকারকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এই অভিনন্দন জানান।
৯ মিনিট আগে
রাজবাড়ী জেলার কালুখালীতে হাত-পা বাঁধা অবস্থায় আসাদুল ইসলাম (২৫) নামের এক যুবকের দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদ্রাসার পাশের একটি পাটক্ষেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
২৩ মিনিট আগে
রংপুরের মিঠাপুকুরে সোমবার থেকে হাঁড়িভাঙা আমের বাজারজাত শুরু হয়েছে। এ উপলক্ষে পদাগঞ্জ স্কুল ও কলেজ মাঠে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, রংপুর ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পাওয়ায় হাঁড়িভাঙা আমের পরিচিতি ও কদর বেড়েছে।
১ ঘণ্টা আগে