
রংপুরে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় হচ্ছে বলে জানিয়েছেন, রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান। এটি বাস্তবায়ন হলেই রংপুর ও রাজশাহী বিভাগের শিক্ষার্থীরা ডিপ্লোমা শেষ করে ঢাকার পরিবর্তে ঘরের কাছেই বিএসসি কোর্স পূরণ করতে পারবে।
আজ বুধবার বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের সভাকক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
হাবিবুর রহমান বলেন, ‘প্রতিটি জেলায় আরবি, চায়নিজ, জাপানি এবং কোরিয়ান ভাষায় প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিদেশে গমনে ইচ্ছুক যুবকেরা পছন্দমতো ভাষায় প্রশিক্ষণ নিয়ে বিদেশে যেতে পারবেন।’ এ ছাড়া দিনাজপুরের সেতাবগঞ্জ চিনি কারখানা এ অর্থ বছরেই চালু হবে বলেও জানান তিনি।
রংপুর বিভাগীয় কমিশনার আরও বলেন, ‘২০টি প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছিল। এর মধ্যে ৮টির অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশের কোন বিভাগে এতগুলো প্রস্তাব অনুমোদন পায়নি।’
সভায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহাবুবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফছানা কাওছার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলেয়া পারভীন, বালিয়াডাঙ্গী থানার তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন শাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমানসহ বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। পরে তিনি বালিয়াডাঙ্গীর ঐতিহ্যবাহী হরিণমারী গ্রামে অবস্থিত সূর্যাপুরী আমগাছ পরিদর্শন করেন।

ফরিদপুরের চরমাধবদিয়া ইউনিয়নে প্রায় ২০ বছর আগে নির্মিত একটি কাঁচা সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক বৈষম্যের কারণে সড়কটি উন্নয়নবঞ্চিত। সড়কটির বেহাল হয়ে পড়ায় অন্তত ১০ গ্রামের মানুষ ও শতাধিক শিক্ষার্থী চরম দুর্ভোগে...
১২ মিনিট আগে
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি ও স্থানীয়রা বলে অভিযোগ উঠেছে। রোববার রাতে কালীরহাট সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি পুশ-ইনের চেষ্টা নিশ্চিত করলেও ককটেল বিস্ফোরণের তথ্য জানে না বলে জানিয়েছে।
২০ মিনিট আগে
এই উৎসবের একটা বার্তা হলো— পরিবেশের প্রতি সুরক্ষার দাবি। একসময় বাংলার রূপ এমন ছিল না। এখানে ছিল খাল, পুকুর, জলাশয়, নদীমাতৃক বাংলাদেশ। সেই রূপ এখন দিন দিন ম্লান হয়ে যাচ্ছে। নদীগুলোকে টিকিয়ে রাখতে হবে
২০ মিনিট আগে
বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেণু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেণু কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের সাত শ্রমিক পালিয়ে গেছেন। কাউকে আটক করা যায়নি।
২৯ মিনিট আগে