
রংপুরের পীরগাছায় কৃষক লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার (২২ মার্চ) বিকেলে অপারেশন ডেভিল হান্টের অভিযানে উপজেলার দেউতি বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই নেতার নাম জামিউল ইসলাম মুকুল। তিনি উপজেলার পারুল ইউনিয়ন কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, জামিউল ইসলাম মুকুল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন সময় সরকারবিরোধী পোস্ট দিতেন। গতকাল বিকেলে গোপন সংবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁকে দেউতি বাজার থেকে গ্রেপ্তার করা হয়।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, সরকারবিরোধী অপতৎপরতায় জড়িত থাকার অভিযোগে তাঁকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আটক করা হয়েছে। নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৩৪ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
৪৪ মিনিট আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে