
নীলফামারীর ডিমলায় জমি নিয়ে বিরোধের জেরে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে নুর ইসলামকে গ্রেপ্তার করেছে জলঢাকা থানার পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের তিস্তা নদীর চর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার সকালে উত্তর সোনাখুলি মিলনপাড়া গ্রামে বাবা আব্দুল আজিজকে কোদাল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যান ছেলে নুর ইসলাম। পরে হাসপাতালে নেওয়ার পথে আব্দুল আজিজ মারা যান। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় বিষয়টি নিশ্চিত করেন। নিহত আব্দুল আজিজ ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলি মিলনপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, আব্দুল আজিজের তিন ছেলে ও তিন মেয়ে। এক বছর আগে আজিজ তাঁর বড় মেয়ে আরজিনাকে ১৬ শতাংশ জমি লিখে দেন। এরপর থেকে আব্দুল আজিজ ও ছেলে নুর ইসলামের মধ্যে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে আজিজ বাড়ির সামনে ভুট্টা রোপণের সময় জমির সীমানা নিয়ে ছেলের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কোদাল দিয়ে কুপিয়ে আজিজকে ঘটনাস্থলে আহত করে পালিয়ে যান নুর ইসলাম। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান আব্দুল আজিজ।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় বলেন, নিহতের স্ত্রী বাদী হয়ে ছেলে নুর ইসলামের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, নুর ইসলাম নেকবক্ত এলাকার বুড়িতিস্তার চরে আত্মীয়ের বাড়িতে লুকিয়ে ছিলেন। সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী সময়ে বিধি মোতাবেক আসামিকে আদালতে পাঠানো হবে।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৬ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে